শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | তপসিয়ায় বহুতল সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক বাড়ি

Kaushik Roy | ২০ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: তপসিয়ায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের আটটি ইঞ্জিন। জানা গিয়েছে, তপসিয়া এলাকার একটি বহুতলের পাশের ঝুপড়িতে শুক্রবার সকালে আগুন লাগে। কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। বস্তিতে আগুন লেগে যাওয়ায় গ্যাস সিলিন্ডার ফাটার সম্ভাবনা রয়েছে। হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় কার্যত প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কা রয়েছে, এখনও কেউ কেউ আটকে রয়েছেন বস্তি সংলগ্ন এলাকায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়ানোর সম্ভাবনা রয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

 

 

একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে প্রগতি ময়দান থানার পুলিশ। বেশ কিছু বাড়ি, দোকানঘর পরপর জ্বলছে বলে খবর স্থানীয় সূত্রে। একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। ইতিমধ্যেই, বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। আগুনের শিখা ছাড়িয়ে গিয়েছে বড় গাছকেও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন যাতে আর না ছড়ায় সেটাকেই নিয়ন্ত্রণে আনাটা বড় চ্যালেঞ্জ দমকল বাহিনীর কাছে। 

 

 

তবে দমকল সূত্র জানিয়েছে, ঝুপড়ির ভেতর কেউ আটকে নেই। সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন। তবে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুড়ে ছাই হয়ে গিয়েছে দুশোর বেশি ঝুপড়ি। এখনও পর্যন্ত বেশ কিছু ঝুপড়ি দাউদাউ করে জ্বলছে। ঘটনার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সঠিক সময়ে দমকলও এসে পৌঁছয়নি। দমকল বাহিনী সঠিক সময়ে এলে আগুন এতটা ছড়াত না। জানা গিয়েছে, স্থানীয় স্কুলে আপাতত বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া