বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কত টাকা মাইনে পান সুনীতা উইলিয়ামস, জানলে চোখ কপালে উঠবে

Sumit | ২০ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: যখন বিজ্ঞান এবং মহাকাশের বিষয়টি সকলের নজরে আসে তখন সকল ভারতীয়র মনে আসে একটি নাম। সুনীতা উইলিয়ামস। পৃথিবীর বাইরের রহস্য সামনে আনতে প্রতিটি মহাকাশবিজ্ঞানীরা দিনরাত এক করে কাজ করছেন। সেই তালিকায় ভারতের নাম উজ্জ্বল করেছেন সুনীতা ইউলিয়ামস। যেখানে ভরের মাত্রা শূন্য হয়ে যায় সেখানে মাসের পর মাস কীভাবে দিন কাটান মহাকাশবিজ্ঞানীরা। সেখান থেকে পৃথিবীর নানা ছবি তুলে তারা পাঠিয়ে দেন।

 

এই কাজ কোনও সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এজন্য দরকার সঠিক প্রশিক্ষণ এবং প্রতিভা। সুনীতা উইলিয়ামস বর্তমানে ৩২২ দিন ধরে মহাকাশে ভেসে রয়েছেন। চলতি বছরের জুন মাস থেকে তিনি এবং তার সঙ্গী মহাকাশে দিন কাটিয়ে চলেছেন। এতদিন ধরে কোনও মহাকাশবিজ্ঞানী এর আগে মহাকাশে ভেসে থাকেননি। তাদের যন্ত্র বিকল হয়ে যাওয়ার কারণে সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হলেও মহাকাশের স্পেশ স্টেশনে থেকে গিয়েছেন সুনীতা এবং তার সঙ্গী।

 

১৯৯৮ সালে নাসার বিজ্ঞানী হিসাবে প্রথম কাজের সুযোগ পান সুনীতা উইলিয়ামস। এরপর তিনি দুটি মহাকাশ অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একমাত্র মহিলা মহাকাশচারী যিনি অগনিত সময় মহাকাশের বুকে ভেসে বেড়িয়েছেন এবং সেখানকার রহস্য সামনে এনেছেন। বর্তমানে নিজের সঙ্গী বুচ উইলমোরের সঙ্গে তিনি বোয়িংয়ের স্টারলাইন মহাকাশযানে রয়েছেন। নাসার খবর অনুসারে সুনীতা উইলিয়ামস হয়তো ২০২৫ সালেই ফের পৃথিবীতে ফিরতে পারেন। সেজন্য এখন জোরকদমে কাজ করছে নাসার অন্য বিজ্ঞানীরা। এবার আসি সুনীতা উইলিয়ামসের বেতনের কথায়। তিনটি ধাপে নাসা সুনীতা সহ অন্য মহাকাশচারীদের বেতন দিয়ে থাকেন। 


প্রথম স্কেল রয়েছে ৮১,২১৬ মার্কিন ডলার থেকে শুরু করে ১০৫,৫৭৯ মার্কিন ডলারে।

 


দ্বিতীয় স্কেল রয়েছে ৯৫,৯৭৩ মার্কিন ডলার থেকে শুরু করে ১২৪,৭৬৪ মার্কিন ডলারে।

 


তৃতীয় স্কেল রয়েছে ১৪৬,৭৫৭ মার্কিন ডলারে। এই সমস্ত টাকাই বার্ষিক হিসাবে পান সুনীতা উইলিয়ামস। 

 


এখানেই শেষ নয়। নাসা আরও কিছু সুবিধা দেন সুনীতা উইলিয়ামসকে। তার স্বাস্থ্য বিমা করা রয়েছে যে টাকা দেয় নাসা। মহাকাশের জন্য তাকে বিনা পয়সায় প্রশিক্ষণ দিয়েছে নাসা। তার পরিবারের যদি কোনও সমস্যা হয় তাহলে তার দায়িত্ব নিয়েছে নাসা। বিশ্বের যেকোনও দেশে নিখরচায় ভ্রমণ করতে পারেন সুনীতা।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া