সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'মাদ্রাসার সব পড়ুয়ারাই যদি...', তুমুল বাকযুদ্ধে হাত-পদ্মের দুই বিধায়ক!

RD | ২০ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাজ্য পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় কি ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক হওয়া উচিত? তা নিয়েই তীব্র বাকযুদ্ধে জড়ালেন মধ্যপ্রদেশের দুই বিধায়ক। ভোপাল শহরের অন্তর্গত হুজুর বিধানসভা কেন্দ্রের ৫৪ বছরের বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মার মন্তব্য ঘিরে বিতর্ক চরমে ওঠে। বিধানসভায় তিনি বলেছিলেন, "সরকার যদি মাদ্রাসার জন্য জমি এবং আর্থিক সহায়তা দেয়, তাহলে কেন সেখানে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা যাবে না? এতে দোষের কী আছে? নিয়মটি সমস্ত সরকারী অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমান হওয়া উচিত," 

বিজেপি বিধায়কের এই মন্তব্য়ের পরই প্রতিক্রিয়া দেন ভোপাল মধ্য বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ। কটাক্ষের সুরে তিনি জানান, এইসব ভিত্তিহীন মন্তব্যের আগে রামেশ্বর শর্মার অবশ্যই মাদ্রাসায় যাওয়া প্রয়োজন। মাসুদের কথায়, "বিজেপি বিধায়ক (রামেশ্বর শর্মা) কি কখনও মাদ্রাসায় গিয়েছিলেন? গেলেই জানতে পারতেন যে, মাদ্রাসায় ভর্তি হওয়া প্রতিটি শিশু কোনও বিরতি ছাড়াই জাতীয় সঙ্গীত গাইতে পারে।।" মাসুদের দাবি, রামেশ্বর একটানা জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না। বলেন, "আমি ওনার একটি ভিডিও দেখেছি। রামেশ্বর একটানা ভালো করে জাতীয় সঙ্গীত গাইতে পারছেন না। "

স্বাভাবিকভাবেই কংগ্রেসের মাসুদের কটাক্ষ হজম করতে পারেননি গেরুয়া শিবিরের বিধায়ক রামেশ্বর শর্মা। তিনবারের বিজেপি বিধায়ক বিরোধী দলের বিধায়ক মাসুদকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "আমি তাঁকে প্রকাশ্যে (আরিফ মাসুদ) জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য চ্যালেঞ্জ করছি। যদি উনি এটা করতে পারেন, আমিও হাততালি দেব।"

দুই বিধায়কের বাকযুদ্ধের মাঝেই আরেক পদ্ম বিধায়ক উষা ঠাকুরের দাবি, সব শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসাগুলিতে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক হলে তাকে স্বাগত জানাই। ইন্দোরের মও কেন্দ্রের বিধায়ক বলেছেন, "ছোট থেকেই শিশুদের মনে দেশপ্রেম বোধ তৈরি করা প্রয়োজন। এ জন্য কোনও বিতর্ক ছাড়াই সব স্কুল ও কলেজে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক হলে তাকে স্বাগত জানাব৷"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া