সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক, কবে থেকে চালু হবে এই নিয়ম

Sumit | ২০ ডিসেম্বর ২০২৪ ১৮ : ০৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: গোটা ভারতে ফের শুরু হয়েছে বিতর্ক। ব্যাঙ্ককর্মীরা সপ্তাহে ৫ দিন কাজ করার দিকে ফের জোর দিয়েছে। বর্তমানে সপ্তাহে ৬ দিন ধরেই খোলা রয়েছে ব্যাঙ্ক। ছুটি রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। তবে ব্যাঙ্ককর্মীরা বহুদিন ধরেই সপ্তাহে ৫ দিন ধরে কাজের দাবি জানিয়ে আসছে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেই খবর মিলেছিল।

 

তবে এবিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি অর্থমন্ত্রক। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন এই প্রস্তাবটি নিয়ে বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছে। তবে এখনও পর্যন্ত এবিষয়ে কোনও শেষ সিদ্ধান্ত হয়নি। প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার ব্যাঙ্ক ছুটির বিষয়টি তাই ঝুলেই রয়েছে। ব্যাঙ্ককর্মীদের দাবি যদি এই বিষয়টি দ্রুত চালু হয়ে যায় তাহলে লাভ হবে কাস্টমারদের।

 

তারা খুব কম সময়ে অনেক বেশি সুবিধা পাবেন। এজন্য প্রতিদিন তারা অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতেও রাজি বলেও জানিয়েছেন। বিভিন্ন বিদেশের ব্যাঙ্কগুলি এই নিয়ম ইতিমধ্যে চালু করে দিয়েছে। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়াতে প্রতি সপ্তাহে ৫ দিন ধরে কাজ হয় ব্যাঙ্কে। সেই ব্যবস্থাই ভারতে চালু করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ব্যাঙ্ক ইউনিয়নগুলি।

 

তবে এতসব করেও এখনও সবুজ সঙ্কেত দেয়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাই কবে থেকে এই ব্যবস্থা চালু করা হবে সেবিষয়টি বিশ বাঁও জলেই রয়েছে। এর আগে শোনা গিয়েছিল চলতি বছর থেকে এই নিয়ম চালু করা হবে। তবে সেটা এখনও পর্যন্ত কার্যকর হয়ে ওঠেনি। তাই এখনও নিজের মতো করেই দিন গুনছেন ব্যাঙ্ককর্মীরা।   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া