বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | রিয়েল লাইফ সান্তাক্লজ! ড্রাগ পাচারকারীর পালানোর কাণ্ডে তাজ্জব খোদ পুলিশও, সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

Kaushik Roy | ২০ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পুলিশের হাত থেকে পালাতে গিয়ে চিমনির ভেতর আটকে গেলেন ব্যক্তি। পালানো তো হলই না, উল্টে আটক হতে হল পুলিশের হাতে। ম্যাসাচুসেটসের এক মজার ঘটনায় ৩৩ বছর বয়সী রবার্ট ল্যাংলাইস পুলিশের হাত থেকে পালানোর জন্য আশ্রয় নিয়েছিলেন চিমনির। কিন্তু ‘সান্তা-স্টাইলে’ পালানোর এই কৌশল শেষমেশ তাঁকে আরও বিপদে ফেলল। চিমনির ভেতর আটকে পড়ার পর পুলিশকেই তাঁকে উদ্ধার করতে হয়। ওই ব্যক্তি গ্রেপ্তার হন পুলিশের হাতে। জানা গিয়েছে, ম্যাসাচুসেটসের ফল রিভার এলাকার পুলিশ ড্রাগ পাচার ও মাদক মজুত রাখার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালায়।

 

 

পুলিশের ভয়ে বাড়ির বাসিন্দারা পালাতে শুরু করেন। দুই সন্দেহভাজন ছাদ দিয়ে পালানোর চেষ্টা করেন। এক ব্যক্তি গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েন। অন্যদিকে, রবার্ট চিমনির ভেতর লুকিয়ে থাকার পরিকল্পনা করেন। কিন্তু এই বুদ্ধি উল্টে তাঁর জন্যই বুমেরাং হয়ে দাঁড়ায়। চিমনিতে আটকে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করে বসেন তিনি। অভিযুক্তকে উদ্ধার করতে পুলিশ চিমনির ইট ভেঙে রবার্টকে বের করে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা। রবার্টকে চিমনি থেকে বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

পুলিশ জানিয়েছে, রবার্টের বিরুদ্ধে ড্রাগ মজুত রাখার পাশাপাশি একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘটনায় আরও এক সন্দেহভাজন তানিশা ইবেকে গ্রেপ্তার করা হয়েছে। চিমনি দিয়ে রবার্টের পালানোর ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের মজা করে লিখেছেন, এবার বড়দিনের আগেই সান্তা একটু তাড়াতাড়ি চলে এসেছিলেন! আবার অনেকে জানিয়েছেন, এই গল্প শুনে হাসি থামছে না। চিমনি দিয়ে পালানোর কাজ সান্তাকেই করতে দিন! অন্যদের চেষ্টা না করাই ভাল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া