সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৯ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৪৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০২১ সালের ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরের কাছে এমআই-১৭ ভি৫ কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সিডিএস বিপিন রাওয়াতের। সেই সঙ্গেই প্রাণ গিয়েছিল তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরও ১১ জনের। ঘটনা অন্তর্ঘাত, নাকি প্রযুক্তিগত সমস্যা তা নিয়ে বহু জল্পনা চলেছিল। উঠে এসেছিল মানুষের ভুলের বিষয়টিও। পরে এক বিবৃতিতে বায়ুসেনা জানিয়েছিল, পাইলটের বিভ্রান্তিবোধ তথা 'স্প্যাটিয়াল ডিসওরিয়েন্টেশন' এর জন্যই দুর্ঘটনাটি ঘটেছিল। ঘটনার তিন বছর পার। শেষে গত পরশু (১৭.১২.২০২৪) লোকসভায় প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির প্রতিবেদনে বলা হয়েছে যে, মানুষের ভুলেই সিডিএস বিপিন রাওয়াতের কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছিল।
অষ্টাদশ লোকসভার স্থায়ী কমিটির রিপোর্টে বলা হয়েছে যে, ২০১৭ থেকে ২০২২ আর্থিক বছরে 'ত্রয়োদশ প্রতিরক্ষা সময়কাল পরিকল্পনা' চলাকালীন বায়ু সেনায় মোট ৩৪টি দুর্ঘটনা ঘটেছে। ২০২১-২২ আর্থিক, মোট নয়টি দুর্ঘটনা ঘটেছিল এবং ২০২১ সালের ৮ ডিসেম্বরের দুর্ঘটনাটি মানুষের ভুলে ঘটে যায়।
২০২২ সালে এনডিটিভি-কে একটি সূত্র জানিয়েছিল যে, পাইলটের ভুলের কারণেই ওইদিন বায়ুর সেনার চপার দুর্ঘটনার কবলে পড়েছিল। লোকসভায় প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির প্রতিবেদনও সেই তত্ত্বকেই সিলমোহর দিল।
বায়ুসেনার তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছিল, তাতে সিডিএস বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার নেপথ্যে, পাইলটের বিভ্রান্তিকে দায়ী করা হয়েছিল। মনে করা হয়, সেদিন সিডিএস-এর উড়ান যে পরিস্থিতির মধ্যে ঢুকে পড়েছিল, সেই পরিস্থিতির কথা খুব আগে থেকে আঁচ করতে পারেন না পাইলটরা। যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তখন তার চূড়ান্ত পর্যায় স্পষ্ট হয়। রিপোর্ট বলছে, খারাপ আবহাওয়ার কারণে বিমান মেঘের মধ্যে প্রবেশ করতেই সমস্যা তৈরি হয়। নিজের বিবৃতিতে বায়ুসেনা জানিয়েছে, 'তদন্তকারী দল বিমানের ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করেছে। এছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের যাতে দুর্ঘটনার কারণ জানা যায়।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?