বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 this home made face pack made with soaked chia seeds can reduce dryness of your skin and make it soft glowing

লাইফস্টাইল | শুধু ওজন ঝরাতে নয়, রুক্ষ ত্বকের যত্ন নেয় ভেজানো চিয়া সিড, ঘরোয়া এই ফেস প্যাকের কামালে ত্বক হবে প্রানবন্ত

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪১Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ মুখের অতিরিক্ত তেল, র‌্যাশ ও ব্রণর সমস্যা নিয়ে নাজেহাল হতে হয় অনেককেই। আবার চোখের তলায় কালচে দাগ, মধ্যবয়সে পৌঁছতেই বলিরেখা কিংবা জেল্লা হারানোর সমস্যা জাঁকিয়ে বসে। ত্বকের সমস্যা, বয়স অনুযায়ী সে সবের সমাধানও আলাদা হওয়ার কথা। আবার শীতে শুষ্ক ত্বকের সমস্যাও প্রচুর। তবে এই বিষয়ে একাই একশো হল চিয়া বীজ। শরীরচর্চা করেন যাঁরা, তাঁদের কাছে এই বীজ বেশ জনপ্রিয়। ওজন ঝরাতে, বিপাকহার ভাল রাখতে চিয়ার জুড়ি মেলা ভার। পাশাপাশি, ত্বকের যত্নেও কাজে আসে চিয়া বীজ। তাই দাম দিয়ে  নানা রকম প্রসাধনী না কিনে ব্যবহার করে দেখতেই পারেন ভেজানো চিয়া বীজের এই ঘরোয়া ফেস প্যাক।

ব্লেন্ডারে ২-৩ চামচ ভেজানো চিয়া সিড নিন। সামান্য দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। একটি পাত্রে ব্লেন্ড করা চিয়া বীজ ঢেলে দিন। সঙ্গে এক চামচ মধু দিন। সবশেষে গ্ৰেট করে নেওয়া একটি বীট থেকে রস বের করে এক চামচ বিটের রস দিন। সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। মনে রাখবেন, শুষ্ক ত্বকের পরিবর্তে তৈলাক্ত ত্বক হলে দুধের বদলে চিয়া সিডকে গোলাপ জল দিয়ে ব্লেন্ড করতে হবে। স্নানের আগে মুখে মেখে নিন এই ফেস প্যাক। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। 

চিয়া বীজে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যা ত্বকের প্রদাহজনিত সমস্যাগুলি দূর করতে সাহায্য করে। বিশেষ করে যাদের ত্বক ভীষণ স্পর্শকাতর ও শুষ্ক, মুখে ব্রণর উৎপাত বেশি— তারা এই বীজ ভেজানো জলও মাখতে পারেন। খেলেও উপকার পাবেন।

ভিটামিন ই, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর চিয়া বীজ ত্বককে পরিবেশগত দূষণ, ফ্রি র‌্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি, চিয়া বীজ মুখে বয়সের ছাপ পড়াও আটকে দিতে পারে।
ত্বক স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভূমিকা রয়েছে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের একটি প্রাকৃতিক উৎস হল চিয়া বীজ। বয়স বাড়লেও ত্বকের টান টান ভাব ধরে রাখতে সাহায্য করে এই উপাদানটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া