বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | প্রথম দেখায় কি সত্যি প্রেম হয়? কীভাবে বুঝবেন আপনি ভালবেসে ফেলেছেন? সমীক্ষার উত্তর জানলে অবাক হবেন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ডিসেম্বর ২০২৪ ০১ : ০৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: 'লাভ অ্যাট ফার্স্ট সাইট' বাক্যটির সঙ্গে কম-বেশি সকলেই পরিচিত। রূপোলি পর্দায় আকছার ব্যবহার করা হয় এই বাক্য। যার বাংলা অর্থ হল, কাউকে প্রথম দেখেই প্রেমে পড়া। নি:সন্দেহে এই কথাটার মধ্যে বেশ একটা রোমাঞ্চ আছে বটে! কিন্তু সত্যি কি বাস্তবে এমনটা হওয়া সম্ভব?

প্রথম দেখায় প্রেমে পড়ার ঘটনা অনেকের জীবনের সঙ্গেই মিলে যেতে পারে। আসলে প্রেমে পড়ার শুরুর দিকে দোটনায় থাকা খুবই সাধারণ ও স্বাভাবিক একটি বিষয়। মনের মধ্যে বারবার একটি প্রশ্ন উঁকি দেয়, আমি যাকে ভালোবাসি সেও কি আমাকে ভালবাসে? একজনকে ভাল লাগার পর নিজের মনের কাছে জানতে চায়, এই অনুভূতি কি শুধুই ভালো লাগা, নাকি ভালবাসা। যা প্রথম দেখাতেই হয় কিনা তা নিয়ে রয়েছে মতবিরোধ। 

বিশেষজ্ঞদের মতে, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া তখনই সম্ভব যখন আপনি সেই পছন্দের মানুষটির বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হবেন। কিন্তু সেই অনুভূতিতে সত্যিকারের ভালবাসা থাকবে কিনা তাতে সন্দেহ রয়েছে। অর্থাৎ প্রথম দেখাতেই কোনও মানুষের প্রতি সত্যি ভালবাসা তৈরি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বই কী! গল্প-সাহিত্য কিংবা সিনেমাতে এনিয়ে নিয়ে চর্চা হলেও বর্তমান প্রজন্ম মোটেও এই তত্ত্বে বিশ্বাসী নয়। প্রথম দেখায় প্রেমে পড়াকে তাঁরা সত্যিকারের ভালবাসা বলতে নারাজ। 

সম্প্রতি এক ডেটিং সংস্থার সমীক্ষা বলছে, প্রায় ৭৩ শতাংশ মানুষ প্রথম দেখায় প্রেমে পড়েন। প্রথম দেখাতে কারওর প্রতি অত্যন্ত আকর্ষণ জন্মাতে পারে, তবে তাকে ভালবাসা অ্যাখ্যা দিকে চান না অনেকেই। সেক্ষেত্রে বেশিরভাগ মানুষের মত, কাউকে প্রথম দেখে প্রেমে পড়ার অর্থ হল, দৈহিক সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা তাঁর ব্যবহার ও গুণের প্রতি আকস্মিক মোহ তৈরি হওয়া। কিন্তু তাতে প্রকৃত ভালবাসা নাও থাকতে পারে। 

আরেক পক্ষের মতে, প্রকৃত ভালবাসা এতটা দ্রুত হওয়া সম্ভভ নয়। কোনও মানুষের সঙ্গে কিছুদিন মেলামেশা, ভাব বিনিময়ের পর আপনি কতটা একাত্মবোধ করছেন কিংবা কতটা সময় একসঙ্গে থাকতে ইচ্ছে করছে, সব কিছুই ধীরে ধীরে বোঝা যায়। যা পরবর্তীকালে প্রকৃত প্রেমে রূপান্তরিত হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া