বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ডিসেম্বর ২০২৪ ০০ : ৫৯Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ কোঁকড়া চুলের বদলে এখন অনেকেই সোজা চুল পছন্দ করেন। তাই হেয়ার স্ট্রেটনিংয়ের দিকে ঝোঁক বেশি এই প্রজন্মের। এদিকে পার্লারে গিয়ে কেরাটিন, স্মুদনিং, স্ট্রেটনিং করিয়ে চুল সাময়িকভাবে সোজা হয়ে যায় ঠিকই, কিন্তু এতে ব্যবহৃত রাসায়নিক উপাদান সম্বৃদ্ধ ক্রিম চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। সঙ্গে খরচ সাপেক্ষও বটে। এরপর সব সময় যে চুল ঠিক ভাবে পরিচর্যা করা হয় এমন নয়। অতিরিক্ত কেমিক্যাল চুলে লাগানোর ফলে চুল রুক্ষ্ম হয়ে যায়। একসময় তা মারাত্মক চুল পড়ার পর্যায়ে চলে যায়। ঘরে বসেই অত্যন্ত কম খরচে এই ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহার করে সহজেই করতে পারবেন হেয়ার স্ট্রেটনিং। কীভাবে করবেন জেনে নিন।
একটি পাত্রে দু'চামচ টকদই নিন। সঙ্গে একটি ডিম, এক চামচ অ্যালোভেরা জেল ও অর্ধেক লেবুর রস দিয়ে দিন। খুব ভাল করে ফেটিয়ে নিন।
সপ্তাহে দু'দিন এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারলে খুব ভাল ফল পাবেন। স্নানের আগে চুলের স্ক্যাল্পে লাগিয়ে নিন এই মাস্ক। আধঘন্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। আপনার কোঁকড়ানো ও রুক্ষ চুল রাতারাতি বদলে যাবে। লম্বা ও মসৃণ চুল পেতে এই মাস্কের তুলনা নেই।
খুশকির সমস্যা কমিয়ে দিয়ে, স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে টক দই। পাশাপাশি কমায় চুল পড়ার সমস্যা। খুশকি, চুল পড়া, দু'মুখো চুল, শুষ্ক চুল—এসব সমস্যা লেগেই থাকে। আর চুলের এই হাজারো সমস্যার সমাধান টক দই একাই করতে পারে। চুলে টক দই মাখলে দুর্দান্ত উপকারিতা মেলে। আবার ডিমে থাকা প্রোটিন, চুলকে নরম ও সিল্কি করে তুলতে সাহায্য করে। চুলের যত্নে ডিম অপরিহার্য। চুল পড়া, স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ চুলের সমস্যা দূর করার মতো একাধিক সমস্যার সমাধান রয়েছে ডিমের কাছে। এমনকি স্ট্রেট করা চুলের যত্ন নেয় ডিম। অ্যালোভেরা জেলের অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ স্ক্যাল্পের ভিতরে জমে থাকা টক্সিন বের করে দিতে সাহায্য করে। তাই স্ক্যাল্পের নানা সমস্যা কমে। এতে অ্যান্টিইনফ্ল্যামেটরি গুণও রয়েছে, যা প্রদাহ নিয়ন্ত্রণে রাখে। ফলে হেয়ার ফলিকলগুলি সুরক্ষিত থাকে, সহজে চুল পড়ে যায় না। এমনকী চুলের উপরে আর্দ্রতার মাত্রাও অটুট রাখে। আর চুল পড়া কমাতেও পরোক্ষভাবে সাহায্য করে এই প্রাকৃতিক উপাদান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?