মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Indians can travel in these countries visa free

বিদেশ | বিনা ভিসাতেই বিদেশভ্রমণ! কোন দেশগুলিতে বেড়াতে গেলে ঝক্কি পোহাতে হবে না ভারতীয়দের?

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৯ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পাসপোর্ট এবং ভিসা ছাড়াও বিদেশ যাওয়া সম্ভব! শুনতে গল্প মনে হলেও, আসলে এটাই সত্যি। ইচ্ছা থাকলেও অনেক সময় বিদেশ যাওয়ার পরিকল্পনা করা হয়ে ওঠে না। তার অন্যতম কারণ ভিসা না থাকা। ভিসা থাকলেও তার নির্দিষ্ট মেয়াদও আছে। মেয়াদ শেষ হয়ে এলে আবার নতুন করে করানো বেশ সময়সাপেক্ষ বিষয়। তবে ভিসার জন্য বিদেশ যাওয়া কিন্তু আটকাবে না। বৈধ ভারতীয় পাসপোর্ট থাকলেই ঘুরে আসতে পারেন এই সব দেশ থেকে। রইল তেমন কিছু দেশের সন্ধান।

ফিজি

ভারতীয়রা ১২০ দিন পর্যন্ত ফিজিতে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। শুধু বৈধ পাসপোর্ট, রিটার্ন টিকিট, কত টাকা নিয়ে ঘরতে যাচ্ছেন এবং যেই হোটেল বুক করেছেন তার তথ্য প্রয়োজন। ফিজিতে পা রেখেই অন অ্যারাইভাল ইস্যু করা যাবে। যা চার মাস পর্যন্ত বৈধ থাকবে।

সেশেলস

আফ্রিকার এই দেশে বিনা ভিসাতেই যেতে পারবেন ভারতীয়রা। কিন্তু সে দেশে পৌঁছনোর আগে অভিবাসন দপ্তরের অনুমতি নিতে হবে। পৌঁছনোর পর একটি পারমিট দেওয়া হবে পর্যটকদের।

নেপাল

এই প্রতিবেশী রাষ্ট্রে ঘুরতে কোনও ভিসার প্রয়োজন নেই ভারতীয়দের। সঙ্গে থাকতে হবে বৈধ পাসপোর্ট অথবা সচিত্র পরিচয়পত্র।

ভুটান

এ দেশে আসতে ভারতীয় পর্যটকদের কোনও ভিসা লাগে না। বৈধ পাসপোর্ট বা ভোটার কার্ড থাকলে ভুটানে ঘোরার অনুমতি দেয় সরকার। ভারতীয় পর্যটকদের শুধু ফুন্টশলিংয়ে অবস্থিত অভিবাসন দপ্তর থেকে পারমিট নিতে হবে। যার বৈধতা থাকে ১৫ দিন। 

শ্রীলঙ্কা

২০২৪ সালে ১ অক্টোবর থেরকে ভারতীয়রা বিনা ভিসায় ঘুরতে পারবেন এই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে। দরকার শুধু বৈধ পাসপোর্টের।

মলদ্বীপ

এক দিকে দিগন্তবিস্তৃত স্বচ্ছ, নীল জলরাশি যেমন চোখ জুড়িয়ে দেবে, তেমন জলের মাঝে দারুণ সব ভিলা, নানা ধরনের ওয়াটার স্পোর্টস আর হরেক রকম খাবার আছে সেখানে। সস্তায় বিদেশভ্রমণ করতে চাইলে ঘুরে আসতেই পারেন মলদ্বীপ থেকে। এখানে গেলে ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাবেন।

মরিশাস

ভারতীয় নাগরিকরা বিনা ভিসায় ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন মরিশাসে। এর বেশি দিন থাকতে হলে ভিসার জন্য আবেদন করতে হবে।

তাইল্যাণ্ড

ছোট্ট ব্যবসা হোক বা পর্যটন, ভারতীয় নাগরিকরা ৬০ দিন বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন তাইল্যাণ্ডে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় জন্য এই সুবিধা দেবে সে দেশের সরকার। 

মায়ানমার

সোনার পাতে মোড়া সোয়েডাগন প্যাগোডা, সুলে প্যাগোডা, সুয়ে-তা-মায়াত-পায়া বৌদ্ধ মন্দিরগুলি ছাড়াও ঘুরে আসতে পারেন ইনয়া হ্রদ থেকে। দিন সাতেকের ছুটি নিয়ে ঘুরে দেখাই যায় এই দেশটি। ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই সে দেশে প্রবেশের অধিকার মেলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া