সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৯ ডিসেম্বর ২০২৪ ০০ : ৩৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি কেরল থেকে ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ। ধৃতদের মধ্যে মহম্মদ সাদ রাদি ওরফে মহম্মদ সাব শেখ (৩২) আল-কায়দা অনুমোদিত জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি পুলিশের। গত নভেম্বরে সে ভারতে এসেছিল। কেরলে যাওয়ার আগে তার লক্ষ্য ছিল অসম ও পশ্চিমবঙ্গে ওই জঙ্গি সংগঠনের স্লিপার সেল তৈরি।
এসটিএফ-এর দাবি, বাংলাদেশে আল-কায়েদার নেতা মোঃ ফারহান ইসরাকের অধীনে একদল জঙ্গি ভারতে আরএস নেতৃত্ব ও হিন্দুত্ববাদী সংগঠনের নেতাদের নিশানা করেছে। এই গোয়েন্দা তথ্য পেয়েই কেরল ও বাংলার পুলিশের সঙ্গে কথা বলে 'অপরেশন প্রগত' শুরু করা হয়। ফারহান ইসরাক আনসারুল্লা বাংলার (ভারতীয় উপমহাদেশে আল-কায়দার ফ্রন্টাল সংস্থা) নেতা জসিমুদ্দীন রহমানির অত্যন্ত ঘনিষ্ঠ।
অসম পুলিশের ডিজিপি হরমিত সিংএনডিটিভিকে বলেছেন, "জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ৷ আমরা কেন্দ্রীয় সংস্থাগুলির সাহায্যে এবং পশ্চিমবঙ্গ এবং কেরল পুলিশের সহায়তায় অঙ্কুরেই জঙ্গিদের উদ্দেশ্য নষ্ঠ করে দিয়েছি৷ আরও কয়েকটি তথ্য প্রয়োজন, যা পেলেই এই অভিযানকে আমি সফল বলব৷ তবে হ্যাঁ, আমরা এটার সূচনা করলাম।" তাঁর সংযোজন, "বাংলাদেশে এবং আমাদের পশ্চিমপ্রান্তের প্রতিবেশীর বিভিন্ন অংশে আমাদের দেশে অস্থিরতা তৈরির জন্য যা ঘটছে তাতে এই ধরনের আশঙ্কা ছিলই।"
অসম এসটিএফের দাবি, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে গত ১৭-১৮ ডিসেম্বর আইপিএস পার্থ সারথি মহন্তের নেতৃত্বে কেরল, বাংলা ও অসমে তল্লাশি অভিযান চলে। অসম পুলিশের ডিজিপি হরমিত সিংয়ের কথায়, "এই গ্রেপ্তারি আমাদের দেশে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আশঙ্কাকে প্রমাণ করে... এখন প্রশ্ন হল, এই লোকেরা কী পরিকল্পনা করছিল? আমাদের প্রাথমিক তদন্ত থেকে এটা খুব স্পষ্ট যে তারা হিংসা ও নাশকতামূলক কাজ, হত্যাকাণ্ডের পরিকল্পনা করছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য, এমন একটি পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, যেখানে সমাজ ভেঙে পড়বে এবং তারা এই অঞ্চলে অবাধে কাজ করবে। বাস্তবে মহঃ সাদ বাংলা এবং অসম থেকে কেরলেয চলে এসেছিল। আমরা তাকে কেরলে পেয়েছি। যা ইঙ্গিত করে যে তাদের পরিকল্পনাগুলি কেবল সম এবং বাংলায় নয়। ভারতজুড়েই ছিল"
গ্রেফতার হওয়া অন্য সাত জঙ্গির নাম মিনারুল শেখ (৪০)। মোঃ আব্বাস আলী (৩৩), নুর ইসলাম মণ্ডল (৪০), আব্দুল করিম মণ্ডল (৩০), মজিবর রহমান (৪৬), হামিদুল ইসলাম (৩৪) এবং এনামুল হক (২৯)। এরা সকলেই জঙ্গি সন্দেহভাজন। গোয়েন্দাদের দাবি, বাংলার মুর্শিদাবাদ এবং ফালাকাটায় বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে নুর ইসলাম মণ্ডল এবং তার সহযোগিরা আরএসএস এবং অন্যান্য হিন্দু সংগঠনের নেতাদের নিশানা করতে বিশদে আলোচনা করেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?