মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Gangster Al Capone is the reason behind the expiry date on milk bottles

বিদেশ | এক গ্যাংস্টারের জন্যই প্যাকেটের দুধে লেখা থাকে মেয়াদের তারিখ, কেন জানেন

AD | ১৯ ডিসেম্বর ২০২৪ ২২ : ১৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্যাকেটজাত দুধের সাধারণত মাত্র একদিনের মেয়াদ থাকে। এর বেশি দিন রেখে দিলে তা নষ্ট হয়ে যাবে। টেট্রা প্যাকে যে দুধ কিনতে পাওয়া যায় তার মেয়াদ থাকে আরও একটু বেশি। কিন্তু আপনি কি জানেন এমন একটা সময় ছিল যখন দুধের বোতল এবং প্যাকেটের মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল না?

এই নিয়মে পরিবর্তন আসে বিশের শতকের প্রথম দশকে। অনেকেই মনে করেন, কুখ্যাত আমেরিকান গ্যাংস্টার আল ক্যাপোন এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও এর কোনও জোরালো প্রমাণ নেই। কিন্তু দু'টি বিষয়কে মাথায় রেখে আল ক্যাপোনকে এই পরিবর্তনের জন্য দায়ী করা হয়। 

প্রথম কারণ, ১৯২০ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত আমেরিকায় চলেছে ‘প্রহিবেশন এরা’ (নিষেধাজ্ঞার যুগ)। মদ কেনা, আমদানি সব নিষিদ্ধ ছিল। ওই সময় ক্যাপোন বেআইনি ভাবে মদ বিক্রি করা শুরু করেন। বেশিরভাগ বটলিং প্ল্যান্টই তাঁর নিয়ন্ত্রণে ছিল সেই সময়। 

১৯৩৩ সালে যখন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তখন ক্যাপোন লক্ষ্য করলেন মদের ব্যবসায় আর লাভ হচ্ছে না। কী করা যায় তা ভাবতে বসলেন। এর পরেই দুধের ব্যবসা শুরু করেন। দুধের ব্যবসা সেই সময় বেশ লাভজনক। কাপোনের নিয়ন্ত্রণে বেশিরভাগ বটলিং প্ল্যান্ট থাকায় বাজারে একচ্ছত্র আধিপত্য স্থাপন করার সুযোগ পেয়ে যান। তিনি দুধের বোতলে মেয়াদের তারিখ লিখতে শুরু করেন। ছাপাখানার বেশ কয়েকটিও ছিল তাঁর দখলে। এর ফলে নতুন ব্যবসার সম্প্রসারে বিশেষ বেগ পেতে হয়নি। 

দ্বিতীয় কারণটিই বহুল প্রচলিত। ভাইঝির কারণেই দুধের বোতলে মেয়াদের তারিখ লেখা শুরু করেছে কাপোন। শোনা যায়, মেয়াদ উত্তীর্ণ দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে তাঁর ভাইঝি। এই ঘটনা নাড়িয়ে দেয় কাপোনকে। এর পরেই তিনি শিশু এবং গর্ভবতী মহিলাদের সুরক্ষার স্বার্থে দুধের বোতলে মেয়াদের তারিখ লেখা শুরু করেন।

কারণ যাই হোক না কেন আল কাপোনকে ধন্যবাদ। তাঁর জন্যই এখন আমাদের মেয়াদ উত্তীর্ণ দুধ খেতে হয় না।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া