সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৯ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কবিতা ও ললিতা (নাম পরিবর্তিত)। একে অপরকে ভালবেসে একসঙ্গেই বসবাস করছিল। কিন্তু, কবিতার বাবা মেয়ের সমলিঙ্গ সম্পর্ক মেনে নিয়ে পারেননি। অভিযোগ, জোর করেই কবিতার বাবা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যায়। মেয়ের আপত্তি সত্ত্বেও তাঁকে জোর করে সেখানে কার্যত বন্দি করে রাখা হয়। পুলিশ কবিতাকে উদ্ধার করে একটি হোমে রেখেছিল। সেই হোম থেকেই কবিতা ফের ফেরে সঙ্গী ললিতার কাছে। কিন্তু রক্ষা পায়নি। ফের মেয়েকে ধরে নিয়ে যায় বাবা। এমনকি ললিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে কবিতাকে অপহরণের অভিযোগ তুলে মামলা করেন। পাল্টা হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেন ললিতা। ঘটনা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার। সেই মামলারই রায় হয়েছে মঙ্গলবার।
বেঙ্গালুরু হাইকোর্টের নির্দেশ, সমকামী ওই দম্পতি একসঙ্গে থাকবেন। তাঁদের সঙ্গী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাও নিশ্চিৎ করা হয়েছে। বিচারপতি আর রঘুনন্দন রাও এবং কে মহেশ্বরা রাওয়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সাবালোক ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ, সঙ্গী নির্বাচন ও বিয়ের সিদ্ধান্তে অভিভাবকরা জোর করে হস্তক্ষেপ করতে পারেন না।
গত এক বছর ধরে বিজয়ওয়াড়ায় একসঙ্গে বসবাস করছেন সমকামী ললিতা ও কবিতা। সমাজের চোখ রাঙানি ছিলই। মাথা ব্যথার কারণ হয় এই সম্পর্ককে কবিতার বাবা মেনে নিতে না পারা। ললিতার অভিযোগ, একদিন আচমকা জোর করেই তাঁর সঙ্গী কবিতাকে বাবা ঘর থেকে কার্যত তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আটকে রাখেন।
এরপর কবিতা নিখোঁজের অভিযোগ দায়ের করেন। ফলে বিষয়টি সামনে আসে। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কবিতাকে তাঁর বাবার বাড়ি থেকে উদ্ধার করে। সহ্গী ললিতার সঙ্গে থাকার জেদ সত্ত্বেও কবিতাকে এরপর তাঁকে ১৫ দিনের জন্য একটি ওয়েলফেয়ার হোমে রাখে পুলিশ। এরপর গত সেপ্টেম্বরে বাবার বিরুদ্ধে তাঁর সম্পর্ক এবং অন্যান্য বিষয় নিয়ে হয়রানির অভিযোগ দায়ের করেন কবিতা। হোম তেকে পুলিশের হস্তক্ষেপের পর কবিতা বিজয়ওয়াড়ায় সঙ্গী ললিতার কাছে ফিরে আসেন। কিন্তু কবিতাকে তাঁর বাবা আবার জোর করে নিয়ে যান। এমনকি ললিতার বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ করে মামলাও দায়ের করেন।
সঙ্গী কবিতাকে ফিরে পেতে পাল্টা হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেন ললিতা। কবিতার কৌঁসুলি, জাদা শ্রাবণ কুমার সুপ্রিম কোর্টের রায়ের উদ্ধৃতি দিয়ে হাইকোর্টে জানান যে, কবিতা দ্ব্যর্থহীনভাবে কবিতার সঙ্গেই বসবাসের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তাঁর পিতামাতার কাছে ফিরে যাওয়ার কোনও মত ছিল না। আদালতের নির্দেশে কবিতাকে মঙ্গলবার হাইকোর্টে হাজির করেছিল বিজয়ওয়াড়া পুলিশ। তিনি তাঁর সঙ্গীর সঙ্গে বসবাসের ইচ্ছার কথা আদালতে জানান।। এরপরই ডিভিশন বেঞ্চ জানায়, ললিতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনও ফৌজদারি কার্যক্রম শুরু করা উচিত নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?