বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় এখন পুরোদমে ঠান্ডার আমেজ। পিঠে-পুলি, কেক, কমলালেবুর মরশুমেই তো মিঠে রোদ গায়ে মেখে বেড়াতে যাওয়ার ‘পারফেক্ট’ সময়। কয়েকদিন বাদেই বড়দিন, তারপর বর্ষবরণের উৎসব। হাতে রয়েছে সারা বছরের বেঁচে যাওয়া কয়েকটা ছুটিও। তাহলে বছরের শেষে কাছেপিঠের তিন জায়গায় বেড়িয়ে আসুন।
বড়ন্তি
শীতকালে একটা উইকএন্ড প্রকৃতির কোলে কাটানোর জন্য বড়ন্তি দারুণ জায়গা। কলকাতা মাত্র কয়েক ঘণ্টায় পৌঁছে যান লাল পাহাড়ির দেশে। শাল-শিমূল, মহুয়া, পলাশ, পিয়াল, সেগুনের মাঝে ছোট্ট এই জায়গার এক দিকে বিহারিনাথ পাহাড় আর অন্যদিকে পাঞ্চেত ড্যাম। কাছেই রয়েছে গড়পঞ্চকোট আর জয়চণ্ডী পাহাড়। এখান থেকে অনায়াসে ঘুরে আসতে পারেন কল্যাণেশ্বরী মন্দির, মাইথন। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অনবদ্য ঠিকানা। পলাশের সময় এখানে চারদিকটা রেঙে ওঠে আগুন রঙে। শীতে লেকের জলে থাকে পরিযায়ী পাখিরা। বড়ন্তিতে নিরিবিলিতে দু-তিন দিন কাটানোর জন্য আদর্শ। এখানে থাকার জন্য হোটেল কিংবা রিসর্ট পেয়ে পাবেন।
কীভাবে যাবেন –শিয়ালদহ বা হাওড়া থেকে আসানসোলগামী যে-কোনও ট্রেনে আসানসোল নামুন। সেখান থেকে গাড়ি অথবা আরেকটি ট্রেন ধরে আদ্রা যান। আর আদ্রা থেকে সামান্য পথ গেলেই বড়ন্তি। গাড়িতে সরাসরি কলকাতা থেকে বড়ন্তি পৌঁছে যেতে পারেন।
গনগনি
গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনলেই ভেসে ওঠে আমেরিকার সেই ভূমিরূপের ছবি। অ্যারিজোনায় রুক্ষ জমির মধ্যে বয়ে যাওয়া কলোরাডো নদীর জলে পাথর ক্ষয়ে ক্ষয়ে তৈরি হয়েছে বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন। এই আশ্চর্য ভূমিরূপ দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে যান সেখানে। কিন্তু মধ্যবিত্ত বাঙালির পক্ষে চাইলেই বার বার আমেরিকা ভ্রমণ ততটা সহজ নয়। তবে যদি রাজ্যে থেকেই সেই গ্র্যান্ড ক্যানিয়নের স্বাদ পেয়ে যান? হ্যাঁ, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে রয়েছে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’। জায়গার নাম গনগনি। ইদানীং বেশ জনপ্রিয় উইকএন্ড ডেস্টিনেশন হয়েছে উঠেছে এই জায়গা। কলোরাডো নদীর মতোই শিলাবতী বয়ে চলে গনগনির মধ্য দিয়ে। লাল ও গেরুয়া মাটি ক্ষয়ে ক্ষয়ে শিলাবতী নদী চলার পথে কোথাও গুহা আবার কোথাও গিরিখাত তৈরি করেছে।
কীভাবে যাবেন – সড়কপথে আরামবাগ হয়ে যেতে পারেন গনগনি। অনেকে বাঁকুড়ার বিষ্ণুপুর ঘোরার সময়ও গনগনি ঘুরে আসেন। এছাড়া যে কোনও পুরুলিয়াগামী ট্রেনে চেপে নামুন গড়বেতা। সেখান থেকে টোটো করে চলে যান গনগনি। গনগনিতে রাত্রিযাপনের তেমন ব্যবস্থা নেই। সম্প্রতি পর্যটন দফতরের উদ্যোগে তৈরি হয়েছে একটি সরকারি কটেজ। এখানে রাত কাটাতে চাইলে আগে থেকে বুকিং করে যাওয়াই ভাল।
বাঁকিপুট
শহরের কোলাহল থেকে একটু অবসর খুঁজতে চাইলে চলে যেতে পারেন বাঁকিপুট। এখানে দিঘা-মন্দারমনি-তাজপুরের ভিড় নেই, রয়েছে প্রকৃতির অপূর্ব নিস্তব্ধতা! শীতকালে একটা উইকেন্ড এই সমুদ্রসৈকতে কাটানো যেতেই পারে। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার পাশাপাশি সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে মন ভরে যাবে লাল কাঁকড়ার ঝাঁক দেখে। আশেপাশে ঘুরতে হলে যেতে পারেন দরিয়াপুর লাইট হাউস, বাঁকিপুট থেকে মাত্র সাত কিলোমিটার দূরে। তার কাছেই রয়েছে পেটুয়াঘাট মৎস্য বন্দর যেখানেরসুল নদীর সঙ্গে সমুদ্র মিশেছে। আর ইতিহাসের সাক্ষী হতে চাইলে, ঘুরে আসতেই পারেন শতাব্দীপ্রাচীন কপালকুণ্ডলা মন্দির।যার উল্লেখ রয়েছে কপালকুণ্ডলা উপন্যাসেও।
কীভাবে যাবেন – কলকাতা থেকে বাস কিংবা গাড়ি ভাড়া করে বাই রোড যেতে পারেন। কাঁথি পৌঁছানোর পর সেখান থেকে জুনপুট যাওয়ার গাড়ি ধরে ৪০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে। ট্রেনে গেলে হাওড়া থেকে কাঁথি পৌঁছাতে হবে, সেখান থেকে একইভাবে রওনা দিতে হবে বাঁকিপুটের উদ্দেশ্যে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?