সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৯ ডিসেম্বর ২০২৪ ২১ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সমলিঙ্গ বিয়ে বা লিভ-ইন সম্পর্ক সমাজের নীতি বিরুদ্ধ। এমনই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তাঁর মতে, এই ধরনের সম্পর্ক মোটেই সমর্থনযোগ্য নয়। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন গড়করি। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।
নীতিন গড়করির দাবি, "সমলিঙ্গ বিবাহ সমাজের জন্য ভুল এবং বিপজ্জনক। সমাজের নিজস্ব কিছু নিয়ম, কিছু নীতি আছে। সেগুলো না মেনে চললে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।"
কেন সমাজ ধ্বংস হবে? কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা প্রশ্ন, "আপনি যদি বিয়ে না করেন, সন্তান হবে কী করে? যদি হয়ও সেই সন্তানের ভবিষ্যৎ কী হবে? সমাজব্যবস্থাকে এভাবে অবজ্ঞা করলে ভবিষ্যৎ প্রজন্মের উপর তার কী প্রভাব পড়বে?" ক্ষোভের সুরেই গড়করি বলছেন, "আপনি যদি মনে করেন শুধু ফুর্তি করার জন্য সন্তানের জন্ম দেবেন, তারপর আর কোনও দায়িত্ব পালন করবেন না, তাহলে সেটা কাজের কথা নয়। সন্তান জন্ম দেওয়া এবং সঠিকভাবে তাকে লালন-পালন করা প্রত্যেক বাবা-মায়ের কর্তব্য।"
গড়করির দাবি একসময় ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী তাঁকে বলেছিলেন, বিয়ে না করার বিষয়টি উদ্বেগজনক। আর তাদের দেশের নতুন প্রজন্ম লিভ-ইন বেশি করছে। বিয়েতে অনীহা দেখাচ্ছে। বিষয়টি উদ্বেগজনক। এই প্রসঙ্গেই গড়করি সমলিঙ্গে বিয়ে ও লিভ-ইন নিয়ে বিচলিত। তবে, তাঁর বিশ্বাস ব্যক্তিগত বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। দল বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই প্রসঙ্গে তাঁর মতের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন।
বিতর্কে হলেও লিভ-ইন ও সমলিহ্গে বিবাহ বিষয়ে ঠিক-ভুল আমজনতাকেই বেছে নিতে হবে বলেও মত নীতিন গড়করির। সিদ্ধান্তের গ্রহণের ক্ষেত্রে 'আদর্শ ভারত' বিবেচনা করার আবেদনও রেখেছেন গড়করি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?