শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: তীর্থঙ্কর দাস | লেখক: অভিজিৎ দাস ১৯ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪০Abhijit Das
তীর্থঙ্কর দাস: ভারতীয় নৌবাহিনীতে যোগদান করল নতুন লার্জ সার্ভে ভেসেল 'আইএনএস নির্দেশক'। নতুন ভেসেলটি তৈরি করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)। এই নিয়ে দ্বিতীয় লার্জ সার্ভে ভেসেল পেল ভারতীয় নৌবাহিনী। ৩ ফেব্রুয়ারি ২০২৪ সালে প্রথম লার্জ সার্ভে ভেসেল পায় ভারতীয় নৌবাহিনী। বুধবার ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনামে জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে যোগদান করানো হয় আইএনএস নির্দেশককে।
বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, অ্যাডমিরাল রাজেশ পেন্ধরকার, ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ, পূর্বাঞ্চলীয় ন্যাভাল কমান্ড ভাইস অ্যাডমিরাল বি শিবকুমার, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারসের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান কমোডর পি আর হরি ( অবসরপ্রাপ্ত), গার্ডেনরিচ শিপবিল্ডার্স এবং ভারতীয় নৌবাহিনীর অন্যান্য আধিকারিকরা।
গার্ডেনরিচ শিপবিল্ডার্স দেশের একমাত্র শিপইয়ার্ড যা দেশীয় প্রযুক্তিতে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখার জন্য বন্ধু দেশগুলির জন্য যুদ্ধজাহাজ নির্মাণ করে। গার্ডেনরিচের তৈরি এই জাহাজটি ১১০তম যুদ্ধজাহাজ। ১১০টি যুদ্ধজাহাজের মধ্যে থেকে ৭২টি ভারতীয় নৌবাহিনী, ৩৬টি উপকূলরক্ষী বাহিনী এবং দু'টি যুদ্ধ জাহাজ মরিশাস উপকূলরক্ষী বাহিনী এবং সেশেলস উপকূলরক্ষী বাহিনীর জন্য নির্মাণ করা হয়েছে।
'আইএনএস নির্দেশক' ১১০ মিটার দৈর্ঘ্যের সার্ভে ভেসেল। ভারতীয় নৌবাহিনীর আরও এক জাহাজ 'আইএনএস সন্ধ্যাক'-এর সঙ্গে কাজ করবে 'আইএনএস নির্দেশক'। একটি করে হেলিকপ্টার বহন করার ক্ষমতা রয়েছে এই জাহাজগুলির এবং যুদ্ধেও অংশগ্রহণ করতে পারে এই সার্ভে ভেসেলগুলি। আইএনএস নির্দেশক 'ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন' প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে।
প্রতিরক্ষা রাজ্য মন্ত্রী সঞ্জয় শেঠ তাঁর বক্তৃতায় জানান, এই জাহাজগুলি ভারতের সমুদ্রশক্তিকে আরও শক্তিশালী করবে। গার্ডেনরিচের অবদানকেও তিনি প্রশংসা করেন।
গার্ডেনরিচ শিপ বিল্ডার্স বর্তমানে ৪৪টি জাহাজের নির্মাণ কাজ করছে যার মধ্যে ১৭টি যুদ্ধ জাহাজ তৈরি হচ্ছে ভারতীয় নৌবাহিনীর জন্য। তিনটি ১৭এ উন্নত ফ্রিজেট, ৮টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট এবং ৪টি নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল নির্মাণের কাজও চলছে একই সঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?