বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৫ ডিসেম্বর ২০২৩ ১২ : ২০Rajat Bose
বাংলাদেশের নির্বাচন আইনে প্রতীক বরাদ্দের আগে প্রকাশ্যে প্রচার চালানো যায় না। নির্বাচনের তফসিল অনুসারে ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ওই দিন থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রকাশ্যে নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থী ও তাঁদের কর্মী–সমর্থকরা। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেই বিভিন্ন কৌশলে প্রচার শুরু করে দিয়েছেন। গত সোমবার খেকে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাইয়ের কাজ শুরু করে। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তারা তিনশো আসনে ১৯৮৫টি মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। ৭৩১টি মনোনয়নপত্র নানা ত্রুটির কারণে বাতিল হয়েছে। তবে ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে অপিল করার সুযোগ রয়েছে।
বিএনপি নির্বাচনে না এলেও প্রতিটি আসনেই এবার আওয়ামি লিগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাই ক্ষমতাসীন দল আওয়ামি লিগ সহ বড় দলের প্রার্থীদেরও স্বস্তি নেই। ৩০০ আসনে ২ হাজার ৭১৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে স্বতন্ত্র ৭৪৭ জন। শুধু আওয়ামি লিগেরই ৪৪২ জন স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন। প্রায় প্রতিটি আসনেই আওয়ামি লিগসহ বিভিন্ন দলের প্রার্থীর সঙ্গে জমজমাট লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীর। এই কারণে এবারের জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন মাত্রা পেয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছে।
পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে রাজধানী ঢাকাসহ বড় বড় শহর থেকে বিপুলসংখ্যক মানুষ ছুটে যাচ্ছেন মফস্বলে। আবার শহরের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে তাঁদের স্বজনেরা গ্রাম থেকে ছুটে আসছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও অনেক প্রবাসী স্বজনদের পক্ষে প্রচারে অংশ নিতে দেশে আসছেন। ফলে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শহর–বন্দর ও গ্রামগঞ্জের হাট–বাজারে চায়ের দোকান ও রেস্টুরেন্ট থেকে শুরু করে সর্বত্র আড্ডা জমে উঠেছে। এসব আড্ডায় আলোচনায় প্রাধান্য পাচ্ছে কে কোন আসনের প্রার্থী এবং কার অবস্থান কার চেয়ে ভাল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে আওয়ামি লিগ ও জাতীয় পার্টিসহ ২৯টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। আর বিএনপিসহ ১৬ টি দল এক দফা দাবিতে রাজপথে আন্দোলন করছে।
এদিকে বিএনপি সহ একাধিক সমমনস্ক দল নির্বাচন প্রতিহত করতে আগামী ৬ ও ৭ ডিসেম্বর সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?