সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘কী করেলন! ধাক্কা মারলেন ওঁকে’, হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ, অভিযোগের আঙুল রাহুলের দিকে

Riya Patra | ১৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সংসদ উত্তাল শাহি-মন্তব্যে। আম্বেদকর প্রসঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি সংসদে। সুর চড়িয়েছেন বিরোধী দলের নেতা নেত্রীরা। তার মাঝেই বৃহস্পতিবার সংসদে ধ্বস্তাধস্তি পরিস্থিতি। আহত হলেন বিজেপি নেতা। আর ধাক্কা-ঘটনায় আঙুল উঠল কংগ্রেস নেতা, সাংসদ রাহুল গান্ধীর দিকে। 

আম্বেদকর-অবমাননার অভিযোগ তুলে শুরু থেকেই ক্ষোভ উগরে দিয়েছে হাত শিবির। বৃহস্পতিবার শাহের আম্বেদকর-মন্তব্যের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস সাংসদরা। তারমাঝেই ধাক্কাধাক্কির ঘটনা। উত্তপ্ত পরিস্থিতিতে মাথায় আঘাত পান বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী। ওড়িশার বালেশ্বরের সাংসদ তিনি। 

বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অন্য এক  বিজেপি সাংসদকে উত্তেজনার সময় বলতে শোনা যায়, ‘কী করলেন আপনি, ওঁকে ধাক্কা মারলেন।’ প্রতাপের অভিযোগ, তিনি সিঁড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। রাহুল অপর এক সাংসদকে ধাক্কা মারেন, তখনই ওই সাংসদ পড়েন প্রতাপের উপর, তারপরেই তিনি পড়ে যান। তাঁর মাথায় আঘাত লেগেছে বলে খবর সূত্রের। জানা গিয়েছে, তৎক্ষণাৎ প্রতাপচন্দ্রকে এবং অপর সাংসদকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইসিইউতে রয়েছেন তাঁরা। পীযূষ গোয়েল এবং প্রহ্লাদ যোশী তাঁকে দেখার জন্য হাসপাতালে গিয়েছেন। 

অন্যদিকে রাহুলের বক্তব্য, তিনি সংসদে ঢোকার মুখে বিজেপি সাংসদ ধাক্কা দেন। সূত্রের খবর, বৃহস্পতিবারের ঘটনায় পুলিশের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া