বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৭Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ শীতকাল মানেই বাজারের ব্যাগে উঁকি দেয় পেঁয়াজকলি। আলু দিয়ে খানিকটা ভেজে নিলেই দুপুরে ভাতের পাতে বা রাতে ডিনারের সঙ্গে জমে যাবে এই খাবার। শুধু স্বাদের জন্য নয়, নানা ধরণের উপকারি উপাদানও রয়েছে এই সবজিতে। পেঁয়াজকলির ভেষজ গুণ জানলে অবাক হবেন। বিশেষজ্ঞরা মনে করেন, পেঁয়াজকলিতে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান পাকস্থলি, অন্ত্র এবং মূত্র প্রদাহ রোধে কাজ করে।
খাবার হিসেবে ব্যবহার নয় ঔষধি গুণে ভরপুর পেঁয়াজকলি। পেঁয়াজকলিতে বেদনা উপশমকারী উপাদান থাকায় এটি দ্রুত মাথা, মাংসপেশি এবং হাড়ের ব্যথা থেকে মুক্তি দেয়। কাঁচা অবস্থাতে পেঁয়াজকলি খাওয়া হয়। সবুজ এই নরম খাদ্য উপাদান ক্ষত থেকে রক্তপাত বন্ধ এবং সেই ক্ষতকে ইনফেকশন মুক্ত রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
ক্যান্সারের মতো একটি জটিল অসুখ থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় ততই মঙ্গল। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পেঁয়াজকলি। নিয়মিত এই প্রাকৃতিক উপাদান খেলে ক্যান্সার কোষের বাড়বাড়ন্ত রুখে দেওয়া যাবে। বিশেষ করে, পাকস্থলীর ক্যান্সারকে দূরে রাখার কাজে এর জুড়ি মেলা ভার। তাই নিজেকে কর্কট রোগের করাল গ্রাস থেকে দূরে রাখতে চাইলে এই সবজির নানা পদ খেতে ভুলবেন না যেন।
ব্যাকটেরিয়া ও ভাইরাসের সাজানো সংসার। একটু সুযোগ দিলেই এই সব জীবাণু দ্রুত গতিতে শরীরের উপর আক্রমণ চালাতে ওস্তাদ। তাই এই সব মাইক্রোঅর্গানিজম নিয়ে সদা সচেতন থাকাটাই বুদ্ধিমানের কাজ।
গবেষণা অনুযায়ী, নিয়মিত পেঁয়াজকলি খেলে ভাইরাস, ব্যাক্টেরিয়া বা ফাঙ্গাসের প্রভাব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা যায়। বিশেষত, সালমোনেল্লা এবং ই কোলির মতো জীবাণুকে ধ্বংস করার কাজে এর জুড়ি মেলা ভার।
পেঁয়াজকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রেয়েন্ট। আর এই উপাদানই কিন্তু সেল ড্যামেজ বা কোষের ক্ষতি আটকায়। এমনকী দেহে উপস্থিত ক্ষতিকর সব পদার্থকে দূর করে দেওয়ার কাজেও সিদ্ধহস্ত এই উপাদান। ফলে নিয়মিত পেঁয়াজকলি খেলে হার্টের অসুখ থেকে শুরু করে ক্যানসার, ডায়াবেটিস, হাই প্রেশার সহ বিভিন্ন ক্রনিক অসুখের খপ্পরে পড়ার আশঙ্কা কমবে। তাই প্রতিদিনের পাতে পেঁয়াজকলির পদ রাখার চেষ্টা করুন। উপকার পাবেন হাতেনাতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?