বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০৯Snigdha Dey
আজকাল ওয়েবডেস্ক: সামনেই বড়দিন, নিউ ইয়ার। বছর শেষের দিনগুলোয় উৎসবের রেশ যেন আরও বেশি করে বোঝা যায়। খাওয়া-দাওয়া ও পরিবার পরিজনদের নিয়ে জমিয়ে আড্ডা সঙ্গে চাই রকমারি কেক। আর দোকান থেকে নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন রকমারি স্বাদের এই কেক। রইল রেসিপি।
বিস্কুটের কেক
ময়দা ছাড়া শুধুমাত্র ভাঙ্গা বিস্কুট দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই কেক। এর জন্য লাগবে পছন্দমত যেকোন বিস্কুট - বড় ২ প্যাকেট দুধ, চিনি , চেরি, ড্রাই ফ্রুটস, চকলেট সিরাপ - পরিমাণ মতো, বেকিং সোডা।
প্রথমে বিস্কুট ও চিনি, মিক্সার গ্রাইন্ডারে ভাল করে গুঁড়ো করে নিন। এবার অন্য একটি পাত্রে এই গুঁড়োর সঙ্গে অল্প দুধ ভাল করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন যেন, ব্যাটারটা অতিরিক্ত তরল বা ঘন না হয়ে যায়। এরপর ১/২ চা চামচ বেকিং সোডা কেকের ব্যাটারে ভাল করে মিশিয়ে নিন। কেক প্যানে বাটার পেপার রাখুন। বাটার পেপার না থাকলে সামান্য মাখন বা সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। কেক প্যানের অর্ধেক অংশে ব্যাটারটি ঢেলে, তার ওপর কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন।এবার বাকি ব্যাটার টুকুও প্যানে ঢেলে দিন। খেয়াল রাখবেন কেক প্যান যেন ভর্তি না হয়।এবার প্যানে থাকা মিশ্রণটির উপর পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিন। গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে কিছুক্ষণ প্রি হিট করে নিন। এরপর কড়াইয়ের মধ্যে নুন দিয়ে একটা বাটি রেখে কেকের প্যানটি সেখানে বসিয়ে, ঢেকে দিন। ১৫ থেকে ২০ মিনিট পরে একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিন কেকটি তৈরি হয়েছে কিনা। তৈরি হয়ে গেলে কেক নামিয়ে ঘণ্টা খানেক ঠান্ডা করুন। ঠান্ডা হলে, একটা প্লেটে কেকটি রেখে, চারিদিকে চকলেট সিরাপের প্রলেপ লাগান। এরপর কেকের ওপর চেরি বসিয়ে। কাজু বাদাম ও আমন্ড কিংবা পছন্দ মতো ড্রাই ফ্রুট করে ছড়িয়ে দিন। ইচ্ছে হলে আপনি চকোলেট কিংবা অন্য পছন্দ মতো সাজানোর জিনিস দিয়েও কেক সাজাতে পারেন।
কমলেবুর কেক
শুধু শুধু কমলালেবুর কোয়া মুখে পুরতে বিরক্ত লাগলে তা দিয়ে বানিয়ে ফেলুন অরেঞ্জ চকোলেট কেক। এর জন্য লাগবে ৩টে ডিম, চিনি- পরিমাণমতো, কমলালেবুর খোসা, কাঠবাদাম গুঁড়ো, ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, হুইপিং ক্রিম, মাখন
ডিম, চিনি আর কমলালেবুর খোসা এক সঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে মেশান মধু ও কাঠবাদামেরগুঁড়ো। এরপর অন্য একটি পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার মিশিয়ে নিন ভাল করে। এই মিশ্রণটি মিশিয়ে দিন আগে করা ডিমের মিশ্রণটির সঙ্গে। এবার একটি পাত্রে ভাল করে ক্রিম ফেটিয়ে নিয়ে মিশিয়ে দিন মিশ্রণে।
মাখন আর কোকো পাউডার নিয়ে মিশিয়ে দিন।
এবার কেক তৈরির পাত্রে ভাল করে মাখন লাগিয়ে নিন। হাল্কা করে ময়দা ছড়িয়ে মিশ্রণটা ঢেলে দিন। ১৫-২০ মিনিট ওভেনে রাখলেই তৈরি এই সুস্বাদু কেক।
নলেন গুড় ও ওটসের কেক
এই কেক বানাতে প্রথমে পরিমাণ মতো ওটস নিয়ে নিন। এরপর ওটস মিক্সারে ভালভাবে মিহি করে গুঁড়ো করে নিন। একটা বাটিতে ওটসগুঁড়ো আর একটা ডিম ফেটিয়ে, তাতে নলেন গুড় দিয়ে ভালভাবে মিশিয়ে নিন যাতে কোনওরকম দলা না থাকে। চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, ভাল গন্ধ আসবে কেক থেকে। সবশেষে এক চামচ ব্রেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার একটি প্যানে ড্রাই ফ্রুট ভেজে ঠান্ডা করে নিন। অন্যদিকে কেক বানাতে কড়াই গরম করে অল্প নুন দিন। এরপর একটি বাটিতে তেল ব্রাশ করে খানিকটা ভেজে রাখা ড্রাই ফ্রুট দিন। এবার কেকের মিশ্রণটা ঢেলে দিন। ১৫-২০ মিনিটের মধ্যেই তৈরি এই হেলদি কেক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?