সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আমান গোয়েল। আইআইটি বোম্বের প্রাক্তনী। ৩০ বছর বয়সের আগেই মালিক কোটি কোটি টাকার। গ্রেল্যাবস এআই-এর সিইও। এই অল্প বয়সে বিশাল সাফল্যের পিছনে রহস্য কী? কোন ট্রিকস অনুসরণ করেই এই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। প্রশ্নের জবাবে নিজের সোশ্যাল মিডিয়ায় আমান যা লিখেছেন, তাতে তো রীতিমত অবাক সকলে।
কেরিয়ারে চূড়ান্ত সফলতার জন্য ছোট থেকেই অভ্যাস করানো হয় পড়াশোনার। কেউ কেউ বলে থাকেন, তাঁরা বইয়ে মুখ ডুবিয়ে থেকেছেন বরাবর। কারও রুটিনে অতি ভোরে ঘুম থেকে উঠে যাওয়া লিপিবদ্ধ। কিন্তু আমান যেন ভেঙেছেন চিরাচরিত ধারণা। বলছেন, যা শুনে বড় হয়েছেন, নিজের জীবনে সফলতায় পৌঁছতে আদতে এসব কিছু অনুসরণ করেননি তিনি। তাঁর মতে, কোনও ‘আইডিয়াল’ রুটিন হয় না।
সমাজমাধ্যমে আমান লিখেছেন, তিনি অনেকের মতোই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতেন না। ঘুম ভাঙত সাড়ে আট কিংবা ন’টায়। তিনি সাফ লিখেছেন, ‘আমি ভোর ৫টায় ঘুম থেকে উঠি না। আমি ঠান্ডা জলে স্নান করি না। আমি বই পড়ি না। আমি "আদর্শ অভ্যাস" অনুসরণ করি না, সাধারণত কোটিপতি হওয়ার জন্য যেসব আদর্শ অনুসরবণ করতে বলা হয়।‘ লিখেছেন, শেষ কবে বই পড়েছেন মনে নেই। বইয়ের থেকে অনেক বেশি তিনি ফলো করেন সোশ্যাল মিডিয়া, শোনেন পডকাস্ট। তার পরেই লিখেছেন, এসবের পরেও, ৩০ বছর বয়সের আগেই, তিনি কোটি কোটি টাকার মালিক।
আমানের মতে, ভোরের পরিবর্তে দুপুর ১২তায় ঘুম থেকে উঠলেও, বই না পড়লেও কিছু যায় আসে না। লক্ষ্য স্থির করুন, গুরুত্বপূর্ণ কিছু তৈরি করুন এবং লক্ষ পূরণ না হওয়া পর্যন্ত সেসব বিক্রি করুন।
আমান গোয়েল আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন। জেইই অ্যাডভান্স-এ ৩৩ স্থান অধিকার করেছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?