বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ইতালির একটি ছিমছাম শহর, আর সেখানে রয়েছে এক অদ্ভুত সুবিধা। আন্তর্জাতিক যে কোনও ক্রেতা সেখানে স্থানীয় মূল্য এক টাকার বিনিময়ে কিনতে পারবেন একটি আস্ত বাড়ি। সাম্বুকা ডি সিসিলিয়ার, পাহাড়ের পাশে অবস্থিত এই শহর ২০১৯ সালে এই রিয়েল এস্টেট সুযোগ দেয়। জানানো হয়, খালি। পুরনো বাড়িগুলি তারা স্থানীয় মূল্য একটাকা, ভারতীয় মূল্য প্রায় ৮৫টাকার বিনিময়ে বিক্রি করে দেবে। শুরু হয় নিলাম। বিক্রি হতে শুরু করে বাড়িগুলি। বহু মানুষ বিশ্বের নানা শহর থেকে সেখানে গিয়ে বাড়ি কিনে বসবাস শুরু করেছেন।
জানা গিয়েছে ক্রমবর্ধমান চাহিদা দেখে ২০২১ এবং ২০২৪ সালে বাড়িগুলির দাম রাখা হয়েছিল ভারতীয় মুদ্রায় প্রায় ১৭০ এবং ২৫৫টাকা করে। সাম্বুকার পুরনো বাড়িগুলি যাঁরা অতি অল্প দামে কিনছেন, তাঁরা পরে নিজেদের মতো ব্যায় করে সারিয়ে নিচ্ছেন, করে তুলছেন বাসযোগ্য। সাম্বুকার মতো ইতালির আরও বহু শহর স্থানীয় বাড়িগুলিকে অতি অল্প মূল্যে নিলামে তোলার পরিকল্পনা করছে দিনে দিনে। যেমন সিসিলির মুসোমেলি, ক্যাম্পানিয়ার জুঙ্গোলি, এই দুই জায়গার বেশিরভাগ বাসিন্দারা কাজের খোঁজে অন্যত্র চলে গিয়েছেন। তারাও এখন সাম্বুকির মতো পরিকল্পনা করছে।
মাত্র এক বা দু’ ডলারের বিনিময়ে আস্ত বাড়ি! শুনে অনেকেই ভ্রু কুঁচকেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন এই চুক্তি ভুল কিনা, কেউ কেউ আবার বাড়ির কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে স্থানীয় মেয়র জানিয়েছেন, ওইসব বাড়ির কাঠামো ঠিক আছে এবং তা স্থিতিশীল।
২০১৯ সালে সাম্নুকা ডি সিসিলিয়ায় পুরনো বাড়ির নিলামের সময় শিকাগোর বাসিন্দা মেরেডিথ টাবোন, পেশায় ফিনান্সিয়াল অ্যাডভাইসার ২০১৯ সালে বাড়ি কিনেছিলেন ইতালিতে। মাত্র ৮৫ টাকায় বাড়িটি কিনেছিলেন ওই মহিলা। সপ্তদশ শতাব্দীর সেই বাড়িটিতে ছিল না বিদ্যুৎ, পানীয় জল। পায়রার খোপের মতো ছিল ঘর। চার বছর পর অন্তত ৩ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে অবশেষে বাড়িটিকে বাসযোগ্য করে তুলেছেন টাবোন। ওই মহিলা বলেছেন, ‘বাড়িটি যখন কিনি সেটি প্রায় ভগ্নপ্রায় ছিল। নিলামের কথা শুনে বাড়িটি কেনার জন্য ঠিক করি। তখন প্রতিদিন মেল চেক করতাম। এক দিন মিউনিসিপ্যালিটি থেকে জবাব আসে, বাড়িটি নিলামে কিনতে পেরেছি।’
এরপর ৫ লক্ষ টাকা দিয়ে বাড়িটির মালিকানা পান টাবোন। জানা গেছে, ওই বাড়িতে তাঁর পূর্বপুরুষরা থাকতেন। ১৯০৮ সালে আমেরিকায় চলে যান তাঁরা। তাই নিলামের কথা শুনেই বাড়িটি কেনার আগ্রহ দেখিয়েছিলেন টাবোন
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?