সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আতঙ্ক, চিৎকার, হাহাকার...বোটের ধাক্কায় লঞ্চ তলিয়ে যাওয়ার আগের মুহূর্ত ভাইরাল সমাজমাধ্যমে 

Riya Patra | ১৯ ডিসেম্বর ২০২৪ ১৪ : ১৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মাঝসমুদ্রে বুধবার বিকেলে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। নৌ সেনার স্পিড বোট আচমকা মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ধাক্কা মারে একটি যাত্রীবাহী লঞ্চে। বুধবার রাত পর্যন্ত জানা গিয়েছিল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই। ১০১জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।

বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিও। মূলত বুধবার রাত থেকেই ঘুরছে ওই কয়েক সেকেন্ডের ভিডিও। যাতে দেখা গিয়েছে লঞ্চ তলিয়ে যাওয়ার আগের মুহূর্তে যাত্রীদের হাহাকার, আতঙ্ক। যখনই তাঁরা বুঝতে পারেন বড় বিপদে পড়েছেন, তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ চিৎকার করতে থাকেন, কেউ সাহায্য চান। দ্রুততার সঙ্গে শুরু হয় উদ্ধারকার্য। উদ্ধারকরে তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

জানা গিয়েছে, যাত্রীবাহী লঞ্চটির নাম নীলকমল। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে মোট ১১০জনকে নিয়ে যাত্রা শুরু করেছিল। ৫জন লঞ্চকর্মী  ছিলেন তাতে, ছিলেন প্রায় একশ যাত্রী। অন্যদিকে নৌসেনার স্পিড বোটেও ছিলেন পাঁচজন নৌসেনাকর্মী।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বুধবার সন্ধেবেলা দুর্ঘটনা বিষয়ে পাওয়া শেষ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যমে। গভীর শোক প্রকাশ করে,  মৃতদের পরিবার প্রতি পাঁচ লক্ষ ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। তিনি একই সঙ্গে জানিয়েছেন, সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ১০১জনকে উদ্ধার করা গিয়েছে।  দু' জন দুর্ঘটনায় গুরুতর জখম, তাঁদের নৌসেনার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। নৌসেনা, উপকূল রক্ষা বাহিনী এবং পুলিশ  দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য চালিয়েছে। বৃহস্পতিবার সকালে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তিনি।  

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সমাজমাধ্যমে তিনি শোকবার্তা দিয়েছেন। ইতিমধ্যে দুর্ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া