বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ডিসেম্বর ২০২৪ ০১ : ১৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: বাড়ন্ত বয়সে সন্তানের শরীর নিয়ে চিন্তিত থাকেন কম-বেশি সকল অভিভাবকই। তেমনই খুদের উচ্চতা না বাড়লে চিন্তার ভাঁজ পড়ে বাবা-মায়ের কপালে। যদিও অনেক ক্ষেত্রেই লম্বা না হওয়ার পিছনে থাকে জিনগত কারণ। তবে অনেক সময় শিশুর পুষ্টিতে ঘাটতি হলেও উচ্চতা ঠিক মতো বাড়ে না। তাই বাড়ন্ত বয়সে সন্তানের খাদ্যতালিকার উপর বিশেষ নজর দেওয়া জরুরি। রোজের খাবারে যাতে সঠিক অনুপাতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং ভিটামিন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনার সন্তানের ডায়েটে নিয়মিত কোন কোন খাবার রাখবেন, জেনে নিন-
দুধ- সুষম খাবার দুধ পুষ্টিগুণের ভাণ্ডার। এতে ভরপুর মাত্রায় ক্যালশিয়াম থাকে যা হাড় মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধ প্রোটিনেরও খুব ভাল উৎস। যা বাড়ন্ত বয়সে শিশুর কোষ বৃদ্ধিতে এবং উচ্চতা বাড়াতে সাহায্য করে। খুদে দুধ খেতে না চাইলে পনির, টক দই, চিজও খাওয়াতে পারেন।
ডিম- আমিষ প্রোটিনের মধ্যে ডিম খুবই ভাল খাবার। ডিম খেলেও শিশুর উচ্চতা বাড়ে। ডিমের হলুদ অংশে স্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খুব উপকারী।
মুরগির মাংস- শিশুদের এমনিতেও মুরগির মাংস খেতে পছন্দ করেন। প্রোটিনে ভরপুর মুরগির মাংস খেলে শিশুর হাড় ও মাংসপেশি মজবুত হয়। নিয়মিত চিকেন খাওয়ালে তা শিশুর উচ্চতা বাড়াতে সাহায্য করবে।
সয়াবিন- নিরামিষের মধ্যে সোয়াবিন খুবই পুষ্টিকর খাবার। সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা দেহের কোষ ও হাড়ের গঠনে সাহায্য করে। তাই শিশুদের ডায়েটে অবশ্যই সয়াবিন রাখুন।
শাক-সব্জি- মেথি, পালং শাক, বাঁধাকপি, লাউয়ের মতো বিভিন্ন ধরনের শাকসবজিতে একাধিক ভিটামিন, আয়রন ও ম্যাগনেসিয়াম রয়েছে। যা বাড়ন্ত বয়সে শিশুদের উচ্চতা বাড়াতে সহায়ক।
আমন্ড- শিশুর ডায়েটে রাখুন ভিটামিন ও খনিজে ভরপুর আমন্ড। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই থাকে, যা খুদের হাড়কেও মজবুত করে। আমন্ড ছাড়াই অন্যান্য ড্রাই ফ্রুটসও খাওয়ারও অভ্যাস করাতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?