শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Kamal Nath: মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতির পদ ছাড়তে বলা হয়েছে কমল নাথকে

Riya Patra | ০৫ ডিসেম্বর ২০২৩ ১০ : ৩৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের ফলে মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান পদ থেকে সরে যেতে বলা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে। প্রদেশ কংগ্রেসের সূত্রের খবর, ভোটে সে রাজ্যে জয়ের ব্যাপারে নিশ্চিত ছিল কংগ্রেস। সোমবারের ফলাফলে দেখা গেছে, বিজেপি রাজ্যের ২৩০টি আসনের মধ্যে ১৬৩টিতে জিতেছে, যা কংগ্রেসের ৬৬টি আসনের দ্বিগুণেরও বেশি।  নির্বাচনে কংগ্রেসের প্রচার কৌশল ও আসন ভাগাভাগি নিয়ে কমল নাথের অনড় অবস্থানকে দুষছেন অনেকেই। দলের কর্মীদের একটি অংশও বলছে, রাজ্যে দলের একজন নতুন মুখ দরকার। কয়েক দশক ধরে কমল নাথ ও দিগ্বিজয় সিং নেতৃত্ব দিয়ে আসছেন। তেলেঙ্গানার দিকে ইঙ্গিত করে কংগ্রেস নেতারা বলছেন্‌ যেখানে একজন নতুন তরুণ নেতা রেবন্ত রেড্ডি বিশাল বিজয় এনে দিয়েছেন। মধ্যপ্রদেশে জয়ের ব্যাপারে কংগ্রেস এতটাই আশাবাদী ছিল যে, ভোট গণনার দিন সকালে কমল নাথকে অভিনন্দন জানিয়ে পোস্টারও বানানো হয়েছিল। দুপুরর দিকে বিজেপির জয়ের খবর আসতে থাকায় তাদের নামাতে হয়েছিল পোস্টার। বিজেপির জয়ে কংগ্রেসের প্রচার কৌশলের ঘাটতি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা।তারমধ্যে অন্যতম প্রচারে ঘাটতি। মত হিসেবে উঠে আসছে, কংগ্রেস যত জনসভা ও সমাবেশ করেছে তা বিজেপির প্রায় অর্ধেক। এটি ভোটারদের সঙ্গে যোগাযোগকে প্রভাবিত করেছে। দলের বার্তা জনগণের কাছে পৌঁছতে পারেনি। কমল নাথের বিরুদ্ধে আরেকটি অভিযোগ, ইন্ডিয়া জোটের শরিক দল সমাজবাদী পার্টিকে প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ থেকে সাতটি আসন দিতে অস্বীকার করা। এটি মিত্র দলগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আবদুল্লাহ বলেছেন, ‘কংগ্রেস মধ্যপ্রদেশের পরিস্থিতি বুঝতে পারেনি। অখিলেশ যাদবকে ৫-৭টি আসন দিলে কী ক্ষতি হতো? তারা এখন কী জিতেছে? তিনি বলেন, ‘বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ফলাফল বিচার করে- ভবিষ্যতে যদি পরিস্থিতি এমন হয় তবে আমরা জিততে পারব না।’

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া