সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Noida staff kept elderly man waiting, CEO made them stand for 20 minutes, video gone viral

দেশ | বৃদ্ধকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর অপরাধ, কর্মীদের ২০ মিনিট দাঁড় করিয়ে শাস্তি দিলেন আইএএস অফিসার!

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৮ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: স্কুলজীবনে ছাত্ররা স্যর বা ম্যাডামের কথা না শুনলে বা পড়া না বলতে পারলে তাঁদের শাস্তি দিতে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হত। স্কুলজীবনের সেই পরিচিত দৃশ্য দেখা গেল এবার নয়ডার এক সরকারি দপ্তরে। কর্মীরা নির্দেশ পালন না করায় টানা ২০ মিনিট দাঁড়িয়ে থেকে শাস্তি পেতে হল।

আবাসন দফতরের কাউন্টারের সামনে বহু ক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধ গ্রাহক। বয়স্ক সেই ব্যক্তিকে অপেক্ষা না করিয়ে তাঁর কাজ তাড়াতাড়ি সেরে ফেলার নির্দেশ এক মহিলা কর্মীকে দিয়েছিলেন দফতরের উচ্চ অধিকর্তা। কিন্তু তাঁর নির্দেশ মানেননি কর্মী। বহু ক্ষণ ধরে সেই বৃদ্ধ দফতরের মধ্যেই অপেক্ষা করছিলেন। এর পরেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন কর্তা। কর্মীদের শাস্তি দিতে টানা ২০ মিনিট দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন তিনি। সমাজমাধ্যমে সেই দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। 

সোমবার এই ঘটনাটি নয়ডার আবাসন দফতরে ঘটেছে। সেই দফতরের সিইও পদে রয়েছেন লোকেশ এম। ২০০৫ সালের আইএস আধিকারিক তিনি। সদ্য লাগানো সিসিটিভি ক্যামেরাতে তিনি দেখতে পান এক জন বৃদ্ধ গ্রাহক অনেকক্ষণ ধরে কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন। লোকেশ তখন দপ্তরের এক মহিলা কর্মীকে ডেকে ওই বৃদ্ধের কাজটি দ্রুত সেরে ফেলার নির্দেশ দেন। তিনি আগেই কর্মীদের নির্দেশ দিয়েছিলেন ষাটোর্ধ্ব কোনও ব্যক্তিকেই অফিসে গিয়ে কাজের জন্য দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে না হয়। 

সেই নির্দেশেও কাজ হয়নি। উপযুক্ত শাস্তি দিতে দফতরের ১৬ জন কর্মীকে ২০ মিনিট দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন তিনি। সেই সময় কর্মীদের যে কাজই থাকুক না কেন, সব দাঁড়িয়েই সারতে হবে, এমনই নির্দেশ দেন লোকেশ। পরবর্তী ২০ মিনিট মুখ বুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় কর্মীদের। আইএএস লোকেশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন সকলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া