মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Rajasthan: মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে? জল্পনার মাঝেই ২০ বিধায়ককে নিয়ে পৃথক বৈঠক বসুন্ধরার

Riya Patra | ০৫ ডিসেম্বর ২০২৩ ০৯ : ৫২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রবিবার ফলাফল ঘোষণার পর সোমবারই রাজস্থানের বিজেপির ২০ বিধায়ককে নিয়ে পৃথক বৈঠক করলেন বসুন্ধরা রাজে। কেউ বলছেন ৫ বছর পর বদল হবে সরকার, সেই পন্থা মেনেই রাজস্থানে বদলে গিয়েছে ক্ষমতাসীন দলের নাম, কারও মত পাইলট-গেহলটের দ্বন্দ্ব ডুবিয়েছে হাত শিবিরকে। তবে এই দ্বিতীয় মতের ছায়া ইতিমধ্যে ক্ষমতা হাসিল করা গেরুয়া শিবিরের মধ্যেও লক্ষনীয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২০০ বিধানসভার রাজস্থানে ভোট হয়েছিল ১৯৯ আসনে। তাতে গেরুয়া শিবির একক সংখ্যা গরিষ্ঠতায় জিতে গিয়েছে এই নির্বাচন। কিন্তু শুধু রাজস্থান নয়, তিন রাজ্যে বিজেপির জয়ের পরেই প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী হবেন কে? কারণ গেরুয়া শিবির এবার সেভাব এমুখ্যমন্ত্রীর মুখ সামনে এনে প্রচার চালায়নি, সব ক্ষেত্রেই সামনে ছিল মোদির মুখ। রাজস্থানের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার জন্য এগিয়ে এসেছে দিয়া কুমারী এবং রাজস্থানের যোগী বলে পরিচিত বালকনাথের নাম। স্বাভাবিক ভাবেই এবার বেশ কিছুটা ব্যাকফুটে বসুন্ধরা রাজে। নিজের বিধানসভা কেন্দ্র থেকে জয় এলেও, মুখ্যমন্ত্রীর পদ আসবে না একথা তিনি বুঝে গিয়েছেন বলেই মত ওয়াকিবহাল মহলের। আর সেই জল্পনার মাঝেই ২০ বিধায়ককে নিয়ে পৃথক বৈঠকে বসলেন তিনি। এর আগে বসুন্ধরা রাজস্থানের দু" দফার মুখ্যমন্ত্রী থেকেছেন। সোমবার ১৩ নম্বর সিভিল লাইন্‌সে নির্বাচন জয়ী ২০ বিধায়ককে নিয়ে বৈঠকে বসেন তিনি। বৈঠকে গোপীচাঁদ মীনা, বাহাদুর সিং কলী, কে কে বিষ্ণোই, শঙ্কর সিংহ রাওয়তের মতো রাজস্থানের গেরুয়া শিবিরের প্রথমসারির নেতারা হাজির ছিলেন বলেই খবর সূত্রের। মুখ্যমন্ত্রীর মুখ নির্বাচন করারা আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই পৃথক বৈঠক রাজস্থানের রাজনীতিতে যথেষ্ট তাতপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিধায়করা এই বৈঠককে সৌজন্য সাক্ষাত বললেও, বিধায়ক রামস্বরূপ লাম্বা আবার যেমন বলেছেন, মানুষ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজের কাজ দেখেই।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া