সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

After 18 years of legal battle Haryana farmer paid 3 crores of alimony to end 44 years of marriage

দেশ | ১৮ বছরের আইনি লড়াইয়ের পর ৪৪ বছরের দাম্পত্য জীবনে ছেদ, জমি বেচে খোরপোশ দিলেন কৃষক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৪৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ইঞ্জিনিয়ার অতুল সুভাষের ঘটনা এখনও পুরনো হয়নি। এর মাঝে সামনে এল এমন একটি বিবাহবিচ্ছেদের ঘটনা। যেখানে ১৮ বছরের আইনি লড়াইয়ের পর ভাঙল ৪৪ বছরের দাম্পত্য জীবন। স্ত্রীকে খোরপোশের টাকা দিতে চাষের জমি বেচতে হল কৃষককে। এককালীন তিন কোটি টাকা খোরপোশ দিলেন স্ত্রীকে।

ঘটনাটি হরিয়ানার কারনাল জেলার। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মধ্যস্থতায় ওই দম্পতির বিবাহবিচ্ছেদের মামলাটি সম্পন্ন হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮০ সালে ২৭ আগস্ট হিন্দুমতে বিয়ে হয় ওই দম্পতির। আগামী মাসে ৭০ বছরে পা দেবেন স্বামী এবং স্ত্রীর বয়স ৭৩। দু'জনের তিনটি সন্তান রয়েছে। দুই কন্যা এবং এক ছেলে। বিয়ের বেশ কয়েক বছর পর টানা দাম্পত্য কলহের ফলে ২০০৬ সালের মে মাস থেকে আলাদা থাকতে শুরু করেন দু'জনে। এর পরে ওই ব্যক্তি কারনালের পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। কারণ হিসাবে মানসিক অশান্তির কথা জানান ওই ব্যক্তি। 

কিন্তু ২০১৩ সালের জানুয়ারিতে কারনাল আদালত তার  বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাখ্যান করে দেয়। তিনি আবেদন করেন হাইকোর্টে। এর পরে কেটে গিয়েছে প্রায় ১১ বছর। এতদিন ধরে বিষয়টি বিচারাধীন থাকায় হাইকোর্ট এই বছরের ৪ নভেম্বর, বিষয়টিকে মধ্যস্থতা কেন্দ্রের কাছে রেফার করে।

মধ্যস্থতার সময় মহিলার পক্ষে উপস্থিত ছিলেন দুই কন্যা এবং ছেলে। সকলে মিলে বিচ্ছেদে সায় দেন। ঠিক হয়, ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে খোরপোশ বাবদ এককালীন ৩ কোটি সাত হাজার টাকা দেবেন। তাতেই রাজি হয়ে যান ওই কৃষক। খোরপোশের টাকা দিতে নিজের জমি বিক্রি করে দেন তিনি। জমি বেচে দুই কোটি ১৬ লক্ষ টাকা ডিমান্ড ড্রাফ্ট করে স্ত্রীর হাতে তুলে দেন। শস্য বিক্রি করে আরও ৫০ লক্ষ দেন। 

খোরপোশের যে চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে তাতে বলা হয়েছে, তিন কোটি টাকা প্রাপ্তির পর স্ত্রী বা সন্তানদের তাঁদের বাবার সম্পত্তির উপর কোনও অধিকার থাকবে না। এমনকি ওই ব্যক্তির প্রয়াণেও তাঁর সন্তান এবং স্ত্রী কোনও দাবি জানাতে পারবেন না। গত ২২ নভেম্বর দুই পক্ষের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষর হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া