বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Russia claimed that they have successfully made cancer vaccine, will distribute it for free gnr

বিদেশ | ক্যানসারের ওষুধ আবিষ্কার করে ফেলেছে রাশিয়া! দেওয়া হবে বিনামূল্যে, দাবি পুতিনের দেশের

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ক্যানসারের টিকা তৈরি করে ফেলেছে রাশিয়া। এমনটাই দাবি করল সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। ২০২৫ সাল থেকে এই মারণরোগে আক্রান্ত রোগীদের দেওয়া হবে বিনামূল্যে। মন্ত্রকের অধীনস্থ রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন, রাশিয়ার বিজ্ঞানীরা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে ক্যানসারের প্রতিষেধক তৈরি করেছেন। আগামী বছরের শুরুর দিকে বাজারে চলে আসতে পারে এই টিকা।

গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডিরেক্টর অ্যালেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, ট্রায়ালে দেখা গিয়েছে, টিকার ডোজ়ে ক্যানসার রোগীদের শরীরে টিউমার কোষের বিভাজন বন্ধ হচ্ছে।

গত ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন তাঁর দেশের বিজ্ঞানীরা ক্যানসারে টিকা প্রায় তৈরি করে ফেলেছেন। একটি ভিডিয়োবার্তায় পুতিন বলেন, ''আমরা নতুন প্রজন্মের জন্য ক্যানসারের টিকা তৈরির খুব কাছাকাছি চলে এসেছি।''

বর্তমানে রাশিয়া ছাড়াও অনেক দেশ এবং সংস্থা ক্যানসারের টিকা নিয়ে কাজ করছে। হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি)-এর বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি লাইসেন্সপ্রাপ্ত টিকা রয়েছে। এই ভাইরাস জরায়ুমুখের ক্যানসারের অন্যতম কারণ। আরও একটি প্রতিষেধক হল হেপাটাইটিস বি-এর টিকা। এই প্রতিষেধক লিভার ক্যানসার প্রতিরোধ করতে পারে বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র।

তবে তাদের তৈরি এই প্রতিষেধক কী ধরনের ক্যানসার প্রতিরোধ করতে পারবে, কী পরিমাণে দেওয়া হবে তা স্পষ্ট জানানো হয়নি। প্রতিষেধকের নামও প্রকাশ্যে আনেনি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া