সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Man detained for threatening to kill UP CM Yogi Adityanath

দেশ | যোগী আদিত্যনাথকে খুনের হুমকি! নয়ডা থেকে গ্রেপ্তার মালদহের যুবক, উদ্ধার পিস্তল ও ছুরি

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন পশ্চিবঙ্গের মালদহের এক যুবক। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে ছুরি, পিস্তল এবং বেশ কিছু আপত্তিকর ছবিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধৃতের নাম শেখ আতাউল। মঙ্গলবার তাঁকে দিল্লির শাহিনবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে নয়ডা সেক্টর ৩৯ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ওই থানাতেই। আতাউলের বিরুদ্ধে অভিযোগ, তিনি সমাজমাধ্যমে মিনিটখানেক দৈর্ঘ্যের একটি ভিডিয়ো বানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। সেখানেই তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেন। সাংবিধানিক পদে বসে রয়েছেন এমন এক নেতাকে খুনের হুমকি দেন। ভিডিওটিতে তিনি এমন অনেক কথাই বলেছেন যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সমাজে হিংসা ছড়াতে পারে। 

আতাউলকে গ্রেফতার করার সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ছুরি এবং আপত্তিকর কিছু ছবি পাওয়া গিয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, আতাউল এবং তাঁর পরিবার বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন। এর পর থেকে তাঁরা মালদহেই বসবাস করছিলেন। 

গত নভেম্বর মাসে খুনের হুমকি দেওয়া হয়েছিল আদিত্যনাথকে। সেই হুমকির ঘটনায় ফাতিমা খান নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। এর আগেও বেশ কিছু খুনের হুমকি পেয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া