সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বধূবেশে বাইক চালাচ্ছেন তরুণী, ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা

Pallabi Ghosh | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭ : ২০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরশুমে রোজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বিয়ে সংক্রান্ত নানা ছবি, ভিডিও। কখনও চিরন্তন আচার-অনুষ্ঠান, কখনও বা ছকভাঙা কাহিনি হু-হু করে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এই আবহে সকলের নজর কাড়ল এক তরুণীর কীর্তি। সবকিছুর থেকে ব্যতিক্রম ঘটনা। কেন? 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বধূবেশে স্পোর্টস বাইক চালাচ্ছেন এক তরুণী। পরনে মেরুন রঙের লেহেঙ্গা। গা-ভরা সোনার গয়না। মাথায় আবার ওড়নাও। লেহেঙ্গা পরে, স্বাভাবিকভাবেই বাইক চালাচ্ছেন তরুণী। এমন দৃশ্য দেখে পথচলতি মানুষও থ হয়ে গেছেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সকলেই তরুণীর দিকেই হা করে তাকিয়ে ছিলেন।

এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তুবা পাশা নামের তরুণী। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইতিমধ্যেই তুবার অ্যাকাউন্টে রয়েছে ২.৩৬ লক্ষের বেশি ফলোয়ার। ভিডিওটি দেখেছেন ৮১.৭ লক্ষেরও বেশি মানুষ। পাশাপাশি লাইক ও শেয়ারের সংখ্যা ১৩ লক্ষ এবং ২৩ হাজারের বেশি। 

অনেকেরই ধারণা, তরুণী সম্ভবত বাইক চালিয়ে বর খুঁজতে বেরিয়েছেন। বাইকে করেই পাত্রকে তুলে এনে বিয়ের মণ্ডপে নিয়ে যাবেন। তবে অনেকেই লিখেছেন, হেলমেট পরে বাইক না চালানোয় বড় দুর্ঘটনাও ঘটতে পারত। হেলমেট না পরে বাইক চালানোয় সমালোচনাও করেছেন কেউ কেউ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া