মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Michaung: কিছুক্ষণেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে মিগজাউম, বিপর্যস্ত চেন্নাইয়ে মৃত ৮

Riya Patra | ০৫ ডিসেম্বর ২০২৩ ০৯ : ১০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্র উপকূলে কিছুক্ষণেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম। হাওয়া অফিস সূত্রে আগেই সতর্ক করা হয়েছিল এই বিষয়ে। মৌসম ভবন আগেই জানিয়েছিল, মঙ্গলবার দুপুরে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে বলেও জানানো হয়েছিল। অন্যদিকে আছড়ে পড়ার আগের দিন থেকেই একপ্রকার তান্ডব দেখাচ্ছে মিগজাউম। রবিবার থেকেই তার দাপটে শুরু হয়েছে বৃষ্টিপাত। রবিবার থেকেই চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।  ঘূর্ণিঝড়ের প্রভাবে একপ্রকার বিপর্যস্ত চেন্নাই। শেষ পাওয়া খবর অনুযায়ী মিগজাউমের প্রভাবে সেখানে মৃত্যু হয়েছে ৮ জনের। সতর্ক বার্তায় জানানো হয়েছে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় ঝড়ের সঙ্গেই থাকবে প্রবল জলোচ্ছ্বাস, যা অন্ধ্র উপকূলের নিচু জায়গাগুলিকে প্লাবিত করতে পারে। অন্ধ্র সরকার তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনসিমা এবং কাকিনাদা, অর্থাৎ ৮ জেলায় সতর্কতা জারি করেছে। ১৪৪ ধারা জারি হয়েছে পদুচেরীর উপকূলীয় অঞ্চলে। সেখানে সন্ধে ৬টার পর বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি আধিকারিকদের পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসণ। তাঁদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রায় ৩০০টি ত্রাণ শিবিরের।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া