বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made body polishing paste can easily remove dark spots and tan from all over of your skin and make it soft and glowing

লাইফস্টাইল | সাবান লাগবে না, ঘরোয়া এইসব উপকরণেই তৈরি করুন বডি পলিশিং পেষ্ট, দুধ সাদা ত্বক পেতে কীভাবে বানাবেন জানুন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০৮Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ সাধারণ ট্যান তুলতে প্যাকগুলো মুখেই ব্যবহার করা হয়। হাত-পা কিংবা শরীরের বাকি অংশের ময়লা ও ট্যান তুলতে সাবান অথবা পার্লারের দামি বডি পলিশিং পেষ্টেই ভরসা করতে হয়। সেই সময় ঘরোয়া টোটকার কথা অনেকে ভুলে যান। অথচ, হাত-পায়েই সবচেয়ে বেশি ট্যান পড়ে। রান্নাঘরে থাকা এইসব সাধারণ উপাদান দিয়ে ত্বকের সর্বত্রই পরিষ্কার ও দুধ সাদা উজ্জ্বল থাকবে এবং ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল দেখাবে। জেনে নিন কীভাবে বানাবেন এই পেষ্ট।

একটি বাটিতে তিন চামচ চালের গুঁড়ো ও হাফ কাপ টক দই দিন। মিশিয়ে নিন। এর মধ্যে একে একে দু'চামচ মধু, হাফ চামচ করে হলুদগুঁড়ো ও বেকিং সোডা দিন। আরও একটু নেড়ে এক চামচ নারকেল তেল ও অর্ধেক লেবুর রস দিয়ে দিন। এবার সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে অন্তত তিনদিন সাবানের বদলে এই পেষ্ট মুখ ও শরীরের সব কালো ও ট্যান পড়ে যাওয়া জায়গায় লাগিয়ে রাখুন আধঘন্টা। শুকিয়ে গেলে খুব ভাল করে রগড়ে স্ক্রাব করে নিন। জল দিয়ে ধুয়ে ফেলুন। একমাসেই আপনি নিজের ত্বকের পার্থক্য বুঝতে পারবেন।

চালের গুঁড়ো প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যদি নিয়মিত চালের গুঁড়ো মুখে লাগান, তাহলে ত্বকের মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বকের ভিতরে রক্ত সঞ্চালন বাড়ে। অক্সিজেন সরবরাহও পর্যাপ্ত পরিমাণে হয়। তাই সাময়িক ভাবে জেল্লা বৃদ্ধি হয়। মধুতে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ মধু আমাদের ত্বককে কোমল রাখতে সাহায্য করে। তাই রুটিনে এটি রাখতেই পারেন।নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করে। এটি ত্বকে কোলাজেন উৎপন্ন করে এবং ত্বকের জৌলুস ধরে রাখে। নিয়মিত মুখে নারকেল তেল মালিশ করলে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত হয় এবং ঝুলে যাওয়া চামড়া টানটান হয়ে ওঠে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া