বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শীতের মরশুমে তুষারপাত, এ নতুন নয়। প্রতিবছর বড়দিনের আবহে শহর ঢাকা পড়ে পুরু বরফের আস্তরণে। গায়ে বরফ ছুড়ে খেলাধুলাও করেন অনেকে। কিন্তু চলতি বছরে তুষারপাত ঘিরেই দুশ্চিন্তার ভাঁজ সকলের কপালে। কারণ, শহর এবার ঢাকা পড়েছে বাদামি রঙের বরফে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইনে। পূর্ব মেইনের রামফোর্ডে বাদামি রঙের তুষারপাত হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এদিন বাদামি রঙের তুষারপাত হয়েছে স্থানীয় একটি কাগজের কারখানার ক্রুটির জন্য। ওই কাগজের কারখানা থেকে নির্গত তরল পদার্থ থেকে বরফের রঙের পরিবর্তন হয়। ওই কারখানা থেকে 'স্পেন্ট ব্ল্যাক লিকর’ নামের একটি রাসায়নিক নির্গত হয়েছিল। এই তরল পদার্থ অত্যন্ত ক্ষতিকর। যা বাতাসে মিশে যাওয়ায় বাদামি রঙের তুষারপাত হয়। এই বাদামি রঙের বরফও অস্বাস্থ্যকর। আট থেকে আশি, যে কেউ ছুঁলেই ঘটতে পারে বিপত্তি।
মেইন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশনের পরীক্ষায় ধরা পড়েছে, এই বাদামি বরফের পিএইচ মাত্রা অত্যন্ত ক্ষতিকর পর্যায়ে রয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে, এর পিএইচ মাত্রা ১০ পর্যন্ত পাওয়া গিয়েছে। এই বরফ স্পর্শ করলেই ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। পুড়েও যেতে পারে ত্বক। এমনকী পশুপাখিদের জন্যেও এই বাদামি বরফ বিপজ্জনক। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে, এই বাদামি বরফের সংস্পর্শে যেন কেউ না আসেন। পাশাপাশি পোষ্য ও শিশুদের নিয়ে এই বরফের আশেপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?