বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শীত পড়তেই শিশুর জ্বর, খুসখুসে কাশি কমছে না? চাইনিজ নিউমোনিয়া নয় তো! জানুন বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ

Syamasri Saha | | Editor: শ্যামশ্রী সাহা ১৭ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৫৩Soma Majumder

বাচ্চার হালকা জ্বর, খুসখুসে কাশি কিছুতেই কমছে না। চাইনিজ নিউমোনিয়া নয় তো? কীভাবে বুঝবেন, কতটা মারাত্মক হতে পারে-পরামর্শে পিয়ারলেস হসপিটাল-এর পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বিভাগীয় প্রধান ডাঃ সহেলী দাশগুপ্ত। শুনলেন শ্যামশ্রী সাহা
চাইনিজ নিউমোনিয়া কী
অনেক সময় দেখা যায় কাফ সিরাপ বা অ্যান্টিবায়োটিকে বাচ্চার কাশি কমছে না। কখনও টানও হচ্ছে। অনেকেই মনে করেন সিজন চেঞ্জ বা সাধারণ ফ্লু। চার-পাঁচ দিনেই কমে যাবে। সতর্ক হতে হবে। এই ধরনের উপসর্গ থাকলে চাইনিজ নিউমোনিয়া হতে পারে। নাক বা গলা থেকে সোয়াব নিয়ে একটা ভাইরাল টেস্ট করালে যদি দেখা যায় মাইক্রোপ্লাজমা পজিটিভ। বুঝতে হবে বাচ্চাটি চাইনিজ নিউমোনিয়ায় আক্রান্ত।

কোন বয়সে ভয় বেশি

এক বছর থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এদের মনিটরিং করাটাও বেশ মুশকিল। 

কখন কেন হয়
সারা বছরই হতে পারে। তবে বর্ষা বা শীতে এই ধরনের ভাইরাস সক্রিয় থাকে বেশি। সিজন চেঞ্জের সময় ইমিউনিটি ঠিক মতো কাজ করতে পারে না্। তখনই বাচ্চারা চাইনিজ নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এটা এমনই একটা অসুখ একজন বাচ্চার হলে অন্যদের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।

নিউমোনিয়া থেকে কতটা আলাদা
লক্ষণ মোটামুটি একইরকম। বাচ্চার সর্দি, কাশি জ্বর থাকবে। শ্বাসকষ্টও হতে পারে। সেটা তিন-চারদিনের বেশিও থাকতে পারে। সাধারণভাবে দেখলে বাচ্চাকে খুব বেশি অসুস্থ বলে মনে হবে না। হঠাৎ সমস্যা বাড়বে।নির্দিষ্ট ভাইরাল টেস্ট বা এক্স -রে করালেই বোঝা যাবে চাইনিজ নিউমোনিয়া হয়েছে কিনা।  

কতটা মারাত্মক
প্রথমে হালকা জ্বর সর্দি-কাশি থাকবে। ফ্লু বা সিজন চেঞ্জের জন্য হচ্ছে বলে মনে হতে পারে। জ্বর বা কাশি অনেকদিন থাকলে হালকাভাবে না নিয়ে সঙ্গে সঙ্গে টেস্ট করাতে হবে। বাচ্চার যদি হাঁপানির সমস্যা থাকে তাহলে শুরুতেই সাবধান হতে হবে। প্রথমেই সাবধান না হলে শ্বাসকষ্ট শুরু হবে। অক্সিজেন লেভেল, প্লেটলেটও কমতে পারে। মাইক্রোপ্লাজমা বা চাইনিজ নিউমোনিয়া সাত থেকে দশ দিন থাকতে পারে। 

চিকিৎসা কী

সর্দি-কাশি হলেই বাচ্চাকে কাফ সিরাপ খাওয়ানো হয়। এই অসুখে হলে কাফ সিরাপ কোনও কাজ করবে না। এর আলাদা চিকিৎসা রয়েছে। এক্স-রে করান। ভাইরাল টেস্ট করান। দু-তিন ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যায়। তার থেকে ভাইরাসের ধরন বুঝে চিকিৎসা শুরু করা যায়। শ্বাসকষ্ট বা অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে কিনা বুকের দুধ টানতে পারেছে কিনা বা ইউরিন আউটপুট কেমন বা খেয়াল রাখতে হবে। বাবা-মা প্যানিক না করে বাচ্চার দিকে লক্ষ্য রাখুন। চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। যদি দেখেন বাচ্চার খুব শ্বাসকষ্ট হচ্ছে বা রাতে ঘুমোতে পারছে না তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই সময় হাইড্রো নেজাল ক্যানুলার সাপোর্টও নিতে হতে পারে।

ভাইরাস থেকে বাঁচতে

সিজন চেঞ্জেই এই ধরনের ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। তাই খুব সাবধান থাকতে হবে। ব্যালান্স ডায়েট করতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের সঙ্গে সবুজ শাক-সবজি থেকে হবে। ভিটামিন সি, এ আছে এমন খাবার রোজ খেতে হবে। এই ধরনের খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্পাইসি খাবার না খাওয়াই ভাল। স্কুল থেকে বা বাইরে থেকে এলে পরিষ্কার করে হাত ধুতে হবে।পাঁচ বছরের বেশি বয়স হলে মাস্ক পরতে হবে।বাইরে থেকে খেলে আসার কিছুক্ষণ পর স্নান করবে। সঙ্গে সঙ্গে নয়। ঠান্ডা-গরমে ইমিউনিটি কাজ করতে পারে না। প্রচুর জল খেতে হবে। যাদের ছোটবেলা থেকে শ্বাসকষ্ট বা অ্যালার্জি রয়েছে শীতপোশাকের নিচে সুতির পোশাক পরাতে হবে । হালকা সর্দি কাশি হলে অনেক বাবা-মা বাড়িতে বাচ্চাকে নেবুলাইজ করেন। এটা ঠিক নয়। নির্দিষ্ট সময় অন্তর ফ্লু ভ্যাকসিন নিতে হবে।যাদের খাবার থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে তাদের সাবধান থাকতে হবে। বাড়িতে এমন গাছ রাখবেন না যার থেকে অ্যালার্জি হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া