সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৭ ডিসেম্বর ২০২৪ ০১ : ৫৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন , "ভারতের গণতন্ত্র এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যা অন্য অনেক দেশের ভাগ্যে ছিল না। গত ৭৫ বছরে অনেক দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেখানে গণতন্ত্র ফুলে ফেঁপে ওঠেনি। আমরা যেভাবে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছি, তা সত্যিই এক অনন্য উদাহরণ। আমরা কোনো রক্তপাত ছাড়াই বহু পরিবর্তন এনেছি।"
অমিত শাহ আরো বলেন , "ভারতের জনগণ নিজেদের গণতান্ত্রিক অধিকার ব্যবহার করে বহু স্বৈরশাসকের অহঙ্কার ভেঙে দিয়েছে। এর মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে গণতন্ত্রের পথে আমাদের পায়ে কোনো বাধা নেই।"
শাহ ভারতের অর্থনৈতিক সাফল্য নিয়ে বলেন, "অনেকে বলেছিল, ভারত কখনো অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারবে না, কিন্তু আজ আমরা পঞ্চম বৃহত্তম অর্থনীতি। আমরা ব্রিটেনকেও ছাড়িয়ে গেছি। আমাদের সংবিধান এবং জনগণ সেইসব শঙ্কিতদের মুখে শক্তিশালী জবাব দিয়েছে।"
কিন্তু তার কথা এখানেই শেষ হয়নি। শাহ আরও বলেন , "বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে, আমরা প্রতিটি রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু করব।" কংগ্রেসকে আক্রমণ করে তিনি বললেন, "মুসলিম ব্যক্তিগত আইন নিয়ে কংগ্রেসের আপস রাজনীতি দেশের জন্য ক্ষতিকর। আমি চাই তারা পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানাক।"
শাহ আরও বলেন , "আমরা কোনো অবস্থাতেই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অনুমোদন করব না। বিজেপি যদি একমাত্র সংসদ সদস্যও হয়, তবুও আমরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রতিষ্ঠিত হতে দেব না।"
রাজ্যসভায় এই বিতর্কের শেষে, অমিত শাহ সর্দার প্যাটেলের ঐক্য প্রতিষ্ঠার অবদান নিয়ে কথা বলেন । তিনি বলেন , "ভারতের একতায় সর্দার প্যাটেলের অবদান অমূল্য। তিনি যেভাবে ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যগুলোকে একত্রিত করেছিলেন, তা চিরকাল স্মরণীয় থাকবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?