বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ১৭ ডিসেম্বর ২০২৪ ০১ : ২৭Soma Majumder
আজকাল ওয়েব ডেস্ক: সম্প্রতি বেশ অনেকটা ওজন ঝরিয়েছেন বিদ্যা বালন। প্রদাহজনিত অসুখের কারণে ওজন বেড়েছিল 'মঞ্জুলিকা'-র। বিদ্যার মতো এই সমস্যায় ভুগেছেন সামান্থা রুথ প্রভুও। পেশীর প্রদাহজনিত সমস্যায় শরীর ফুলে গিয়েছিল দক্ষিণী নায়িকার৷ দুই অভিনেত্রীকেই ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ ডায়েট মেনে চলার পরামর্শ দেওয়া হয়। আর তারপরই এই বিশেষ ডায়েট নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু কী এই ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ ডায়েট? কীভাবেই বা এই পদ্ধতিতে ওজন কমানো যায়? জেনে নেওয়া যাক-
আসলে বিভিন্ন উপায়ে আমাদের শরীরে ওজন বাড়তে পারে। যার মধ্যে একটি হল 'ইনফ্ল্যামেশন'। বাংলায় যাকে বলা হয় প্রদাহ। দীর্ঘদিন ধরে অনিয়মের মধ্য দিয়ে গেলে শরীরে 'ইনফ্ল্যামেশন' বাড়ে। তখন ক্রমশ বাড়তে থাকে ওজন। প্রদাহ ‘অ্যাকিউট’ বা ‘ক্রনিক’ দু'ধরনের হতে পারে। মূলত দীর্ঘদিন খারাপ খাদ্যাভ্যাস, মানসিক চাপ, ঘুমের অভাব, হজম প্রক্রিয়ায় গোলমাল, শরীরে টক্সিন জমে গেলে কিংবা মানসিক চাপ থেকেও প্রদাহ হতে পারে।
ক্রনিক প্রদাহ হলে শরীরে ইনসুলিন ভালভাবে কাজ করে না। রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। অতিরিক্ত গ্লুকোজকে চর্বি হিসাবে সঞ্চয় করে। তখন কোনও সাধারণ ডায়েট মেনে ওজন কমানো সম্ভব হয় না। এই রকম পরিস্থিতিতে ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ ডায়েট মানতে বলেন বিশেষজ্ঞরা।
‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ ডায়েটে বেশি মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ডায়েট মানলে নিয়মিত চিয়া বীজ, তিল, সূর্যমুখীর বীজ, কাঠবাদাম খেতে হবে। যে কোনও ধরনের বেরি অর্থাৎ, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি খেতে পারেন। যা প্রদাহ কমাতে সাহায্য করে। ব্রাউন রাইস সহ বিভিন্ন ধরনের দানাশস্যও খেতে পারেন। আমিষাশী প্রোটিনের জন্য চিকেন, টার্কি, পনির, টোফু খাওয়া যেতে পারে। তবে রেড মিট খাওয়া চলবে না। চিনি যতটা সম্ভব বাদ দিতে হবে। এছাড়াও খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে রাখতে হবে সবুজ শাকসব্জি ও ফল।
একইসঙ্গে ব্যায়ামে ফাঁকি দিলে চলবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। পর্যাপ্ত ভিটামিন ডি থাকতে হবে শরীরে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?