বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 this home made remedy can prevent cavity and make your teeth strong white

লাইফস্টাইল | রাত হলেই দাঁতের ব্যথা বেড়ে যায়? ঘরোয়া এই টোটকায় ক্যাভিটি দূর হয়ে হলদেটে দাঁত হবে মুক্তোর মত ঝকঝকে 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১৬Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ সারাদিন ধরে দাঁতে অস্বস্তি হলেও রাতের দিকেই মারাত্মক দাঁতের ব্যথা শুরু হয়। দাঁতের ব্যথা দিনের যে কোনও সময়েই অত্যন্ত অস্বস্তিকর হতে পারে, কিন্তু রাতের দিকে ব্যথা চরমে বাড়লে ঘুমের ব্যঘাত যেমন ঘটে, তেমনি সহ্যশক্তিও হ্রাস পেতে থাকে। রাতের দিকেই দাঁতের ব্যথার মাত্রা বাড়ে।  কোনও ক্ষতি হলে বা ক্যাভিটি হলে সেই ব্যথা চরমে ওঠে। মাড়িতে সংক্রমণ হলে দাঁতের গোড়া সংবেদনশীল হয়ে ওঠে। তা থেকেই যন্ত্রণা বাড়ে। আবার ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষার অভ্যেস থাকলে তাতে ব্যথা বাড়ার সম্ভাবনা বাড়ে। আর গভীর রাতে কোনও ডেন্টিস্টের কাছে যাওয়ারও উপায় থাকে না, তাই পেইনকিলার খেয়েই সাময়িক উপশম পাওয়ার চেষ্টা করেন অনেকেই। কিন্তু তাতেও ব্যথা যে কমে তা একেবারে সঠিক নয়। তবে রাতে দাঁতের ব্যথা বাড়লে চটজলদি আরাম পেতে ঘরেরই কিছু জিনিস ব্যবহার করতে পারেন। যা আপনাকে এই অসহ্য যন্ত্রণার থেকে মানসিক শান্তি দিতে পারে। 

একটি পাত্রে এক চামচ টুথপেস্ট নিন। সঙ্গে এক চামচ করে হলুদ ও নারকেল তেল নিন। সমস্ত উপকরণগুলো মিশিয়ে সেটি দিয়ে ব্রাশ করলে তৎক্ষণাৎ ব্যথা থেকে সাময়িক শান্তি পাবেন। 

লবঙ্গ তেল ব্যথা প্রশমিত করার জন্য দারুণ জনপ্রিয়। ব্যথায় কাবু করছে যে দাঁত, সেখানে তুলোর মধ্যে লবঙ্গ তেল নিয়ে লাগিয়ে দিন, সঙ্গে সঙ্গে কমবে যন্ত্রণা। একটি ছোট তুলার খোসা লাগালে ব্যথা কিছুটা উপশম হতে পারে

দাঁতের ব্যথা হলে মুখে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক। এর জন্য পুদিনা পাতার বা মিন্চ মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। এছাড়া পুদিনা পাতায় রয়েছে অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য, তাতে দাঁতের চারপাশে প্লাক তৈরিতে বাধা তৈরি করে সংক্রমণের থেকে রক্ষা করে।

দাঁতে মারাত্মক ব্যথা শুরু হলে রাতে ঘুমানোর সময় বালিশ এভাবে রাখতে পারেন। তাতে ঘুমের কোনও ব্যাঘাত ঘটে না। মাথাকে যদি শরীরের অন্যান্য অংশের চেয়ে উচুঁ করে রাখলে আরাম পেতে পারেন। এমনভাবে শুলে মুখে রক্ত জমাট বাধে না। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে, দাঁতের ক্ষয় রুখতে ও ব্যথা উপশম করতে এভাবে শুলে উপকার পাবেন শীঘ্রই।

দাঁতের ব্যথা থেকে চটজলদি আরাম পেতে নুন ও হালকা গরম জল ব্যবহার করা সবচেয়ে কার্যকরী ও সহজ পদ্ধতি হিসেবে ধরা হয়। লবণ জল একটি প্রাকৃতিক জীবাণুনাশক, তাই দাঁতের মধ্যে আটকে থাকা খাদ্যের কণা ও গোড়া আলগা হয়ে গেলে, যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন। নুন জল দিয়ে কুলকুচি বা গার্গল করলে মুখের ক্ষত ও ব্যকটেরিয়া নির্মূল করতেও সাহায্য করে। তার জন্য এক গ্লাস গরম জলেটে হাফ চা চামচ নুন মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া