সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার লোকসভায় পেশ হল 'এক দেশ এক ভোট' বিল। হাজারো বিতর্কের মাঝেই এ দিন সংবিধান (১২৯তম সংশোধন) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধন) বিল পেশ করা হয়। বিলের বিরুদ্ধে মুখর হয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানায় বিরোধীরা। জেপিসি-তে পাঠানো নিয়ে সাংসদদের ভোটাভুটিও হয়। প্রস্তাবের সপক্ষে ২৬৯ সাংসদ ভোট দেন, বিপক্ষে ভোট দেন ১৯৮ জন। এবার এই বিল যুগ্ম সংসদীয় কমিটিতে পাঠানো হবে বিস্তারিত আলোচনার জন্য।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান এই বিল আলোচনার জন্য সংসদীয় প্যানেলে পাঠানো হবে। বলেন, "যখন এক দেশ, এক ভোট বিল ক্যাবিনেটে পেশ করা হয়েছিল তখন প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে এটা সংসদীয় যুগ্ম কমিটিতে পাঠানো উচিত। প্রতিটি স্তরে এই বিল নিয়ে আলোচনা হওয়া উচিত।"
বিরোধীদের দাবি, পেশ করা বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও সংবিধান বিরোধী। রাজ্যগুলোর ক্ষমতা কেড়ে নিতে এই বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে বিরোধীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় আইনমন্ত্রী মেঘওয়াল বলেন, "নির্বাচন সংস্কারের জন্য আইন আনা যেতে পারে। এই বিলটি নির্বাচনী প্রক্রিয়া আরও সহজ করার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এই বিলের মাধ্যমে সংবিধানের কোনও ক্ষতি হবে না। সংবিধানের মৌলিক বিষয়গুলির সঙ্গে কোন কারচুপি করা হবে না।"
গত বছর থেকেই চর্চায় ছিল 'এক দেশ, এক ভোট'। চলতি মাসের ১২ তারিখ কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলে অনুমোদন দেয়। এরপরই জল্পনা ছিল কবে এই বিল সংসদে পেশ করা হবে। দীর্ঘ জল্পনা, টালবাহানার পর মঙ্গলবার সংসদে 'এক দেশ এক ভোট' বিল পেশ হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল এই বিল পেশ করেন।
বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলগুলো 'এক দেশ এক ভোট' বিলের প্রতিবাদে সোচ্চার ছিল। সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেন, 'এই বিল একনায়কতন্ত্র স্থাপন করছে।' এক্স বার্তায় তৃণমূল সাংসদ অভিষেক ব্য়ানার্জিও এই বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। 'এক দেশ এক ভোট' বিলকে 'গণতন্ত্রের উপর নির্লজ্জ আক্রমণ' বলে তোপ দেগেছেন। বাংলা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেও বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
The BJP’s brazen attempt to introduce a CONSTITUTIONAL AMENDMENT BILL today, WHILE THE CONSTITUTION DEBATE IS STILL UNDERWAY in Parliament, is nothing short of an unashamed attack on democracy. The One Nation One Election bill seeks to ROB THE PEOPLE OF THEIR FUNDAMENTAL RIGHT to… pic.twitter.com/ubSbQiS8sZ
— Abhishek Banerjee (@abhishekaitc) December 17, 2024
তখন পাল্টা আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যে এক দেশ, এক নির্বাচনের বিরোধিতা করা হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া সহজ করার জন্যই এই বিল আনা হয়েছে। রাজ্যের ক্ষমতায় কোনও হস্তক্ষেপ করা হচ্ছে না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?