শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: স্নান করে বেরোতেই আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন যুবক। হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর জন্য দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান চিকিৎসকরা। ময়নাতদন্তের সময়েই রীতিমতো আঁতকে ওঠেন হাসপাতালের চিকিৎসক। দেখা যায়, জ্যান্ত মুরগির ছানা আটকে ছিল যুবকের গলার কাছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুর জেলায়। দমবন্ধ হয়ে ৩৫ বছর বয়সি আনন্দ যাদবের মৃত্যু হয়। কীভাবে দমবন্ধ হল, তা ঘিরে শুরু থেকেই ধোঁয়াশায় ছিলেন সকলে। অম্বিকাপুর মেডিক্যাল কলেজে যুবকের দেহের ময়নাতদন্তের হয়। ময়নাতদন্তের সময় চোখ ছানাবড়া হয়ে যায় চিকিৎসকদের।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের সময় ওই যুবকের গলা কাটতেই দেখা যায়, নলিতে কিছু একটা আটকে রয়েছে। খানিকটা কাটতেই দেখা যায়, ভিতরে একটি মুরগির ছানা আটকে। ২০ সেন্টিমিটার লম্বা ওই মুরগির ছানাটি এমনভাবে আটকে ছিল, যে শ্বাসনালি ও খাদ্যনালি উভয়ই বন্ধ হয়ে যায়। এর জন্যই দমবন্ধ হয়ে মৃত্যু হয় যুবকের। ময়নাতদন্তের পর মুরগির ছানাটি জ্যান্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রামবাসীরা জানিয়েছেন, যুবক দীর্ঘদিন ধরেই নিঃসন্তান ছিলেন। সন্তানের আকাঙ্ক্ষায় পুজো করতেন। তন্ত্র-মন্ত্রেও বিশ্বাসী ছিলেন। সন্তানের আশায় কোনও তান্ত্রিকের নির্দেশেই মুরগির ছানা গিলে ফেলেন যুবক। তাতেই ঘটে বিপত্তি। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?