শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ১০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে সঞ্চয়ের ক্ষেত্রে জনপ্রিয় এসআইপি (সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যান) ও আরডি (রেকারিং টার্ম ডিপোজিট) প্রকল্প। বিনিয়োগকারীদের অনেকেই মনে করেন যে, লাভের ক্ষেত্রে এগিয়ে এসআইপি। মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও এসআইপি-তে বিনিয়োগ করা যায়। তবে এইসব প্রকল্প বাজার নির্ভর। এক্ষেত্রে, মোটের উপর এসআইপি থেকে প্রাপ্তির কোনও স্থিরতা নেই। অর্থাৎ বিনিযোগ শেষে নির্দিষ্টভাবে বলা যায় না বিনিয়োগকারী কত টাকা ফেরৎ পাবেন।
রেকারিং ডিপোজিট বা আরডি-
নিরাপদ ঝুঁকিহীন বিনিয়োগের অন্যতম মাধ্যম হল রেকারিং ডিপোজিট। যেখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করা যায়। এই ক্ষেত্রে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সুদের হার নির্দিষ্ট করা থাকে এবং এই হার রেকারিং ডিপোজিটের সম্পূর্ণ মেয়াদে পরিবর্তন হয় না। মেয়াদপূর্তিতে সুদ-সহ টাকা বিনিয়োগকারীর অ্যাকাউন্টে চলে আসে।
সাধারণত রেকারিং ডিপোজিটের মেয়াদ ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে। ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে এই আরডি করা যায়। এখানে বিনিয়োগের সুবিধা হল নির্দিষ্ট সময়সীমা পার করলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে আসবেই। এই অঙ্ক নির্ভুল ভাবে বিনিয়োগের শুরুতেই করা যায়। আর তাতে ঝুঁকিও থাকে না।
রেকারিং ডিপোজিটে পোস্ট অফিসে ৫ বছরের মেয়াদে প্রতি মাসে ৫ হাজার টাকা করে জমা করলে সুদ মেলে ৬.৭ শতাংশ। ফলে সুদ দাঁড়ায় ৫৬,৮৩০ টাকা। এই হিসাবে ৫ বছরে মিলবে ৩,৫৬,৮৩০ টাকা।
রেকারিং টার্ম ডিপোজিট বা এসআইপি-
এসআইপি-তে শেষে প্রাপ্তির ভাণ্ডার আরডি-র থেকে বেশি হলেও নির্দিষ্ট কত লাভ হবে তা স্পষ্টভাবে বোঝা যায় না। অর্থাৎ এসআইপি-তে বিনিয়োগ নিশ্চিত নয়। তবুও বিশেষজ্ঞরা মনে করেন যে, এসআইপি-তে সাধারণত রিটার্ন ১২ শতাংশ হারে হয়ে থাকে। চক্রবৃদ্ধির কারণে, এই দ্রুত বৃদ্ধি। এই ক্ষেত্রে, আপনি যদি প্রতিমাসে ৫ হাজার করে ৫ বছর জমান তাহলে সুদ মিলবে ১২ শতাংশ হারে। সুদের পরিমাণ হবে ১,১২,৪৩২ টাকা। অর্থাৎ ৫ বছরে জমা করা ৩ লাখের উপর সুদ সহ পাবেন ৪, ১২,৪৩২ টাকা। সেক্ষেত্রে এই পরিমাণ আরডি-র প্রায় দ্বিগুণ। যদি রিটার্ন ১২ শতাংশের বেশি হয়, তবে দ্বিগুণেরও বেশি লাভ হতে পারে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?