বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this recipe thakur barir katla fry is a delicious recipe in Bengali culture

লাইফস্টাইল | শীতের দুপুরে অতিথি আপ্যায়নে ভাতের পাতে থাকুক ঠাকুরবাড়ির কাতলা ফ্রাই, জানুন এই সহজ রেসিপি 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৬Moumita Ganguly

আজকাল ওয়েবদেস্কঃ বাড়িতে অতিথি আসছে। কিন্তু দুপুরে ডাল ভাতের সঙ্গে একঘেয়ে বেগুন ভাজা বা বেগুনি না করে নতুনত্ব কী তৈরি করে খাওয়াবেন তাঁদের সেটা ভেবে ভেবে হয়রান হচ্ছেন? কোনও ব্যাপার না। দুপুরের লাঞ্চে প্রথম পাতে ডালের সঙ্গে থাক বিখ্যাত ঠাকুরবাড়ির এই পদ। যা খাইয়ে চমকে দিন সকলকে। পান দারুণ তারিফ। কিন্তু এই কাতলা ফ্রাই কীভাবে বানাতে হবে, জেনে নিন ঝটপট।

বড় বড় সাইজের কাতলা মাছের পেটি এবং গাদা, গোটা গোলমরিচ, এলাচ, দারুচিনি, নুন, লবঙ্গ, মুসুরির ডাল, পেঁয়াজ বাটা, লেবু, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, টক দই ও সর্ষের তেল। 

প্রনালী: সবার আগে মাছগুলোর ভালো করে ধুয়ে নিন। এবার গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ এবং দারচিনিকে অল্প নুন দিয়ে কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে বেটে নিন বা মিক্সিতে গুঁড়ো করে নিন। 

তারপর একটা বাটিতে মাছগুলো রেখে স্বাদমতো নুন, লেবুর রস পর্যাপ্ত পরিমাণে, হলুদ গুঁড়ো, আগে থেকে বানিয়ে রাখা মশলা গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা এবং জল ঝরানো টক দই দিয়ে মেখে রাখুন। সঙ্গে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিন। ভালো করে মেখে ম্যারিনেট কিছুক্ষণ।
অন্যদিকে ততক্ষণে শুকনো খোলায় মসুরির ডালটা হালকা নেড়ে নিয়ে সেটাও শুকনো শুকনো বেটে ফেলুন বা মিক্সিতে গুঁড়ো করে নিন। এবার ম্যারিনেট করা মাছের অতিরিক্ত জল ফেলে মাছগুলোকে ডালের গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ফ্রাই করুন। তারপর গরম গরম চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তবে এটা দুপুরে ভাত ডালের সঙ্গেই বেশি মানানসই একটি পদ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া