সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মধ্যপ্রদেশে চাকরির পরীক্ষায় ১০০-র মধ্য়ে পরীক্ষার্থী পেলেন ১০১.৬৬! শুরু হইহই, কী জবাব কর্তৃপক্ষেের?

RD | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সাধারণ মাথায় এই অঙ্ক মেলানো কঠিন। কিন্তু কর্তৃপক্ষের দাবি, বিচলিত হওয়ার কিছু নেই। কারণ অঙ্ক জটিল হলেও শেষপর্যন্ত উত্তর সঠিক! মধ্যপ্রদেশে জেল ও বন দফতরের সরকারি চাকরির পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০। সেই পরীক্ষায় যিনি প্রথম হয়েছেন তিনি পেয়েছেন ১০১.৬৬ নম্বর। তাহলে কী কোথাও গড়মিল রয়েছে? জালিয়াতির অভিযোগ তুলে ইন্দোরে বিক্ষোভ শুরু করেছেন অন্যান্য পরীক্ষার্থীরা। কিন্তু, কর্তৃপক্ষের জবাব- 'নর্মালাইজেশন' প্রক্রিয়া কার্যকর হওয়ায় এরকম ঘটেছে। এক্ষেত্রে পরীক্ষায় ১০০-র বেশি পাওয়া যেমন সম্ভব, তেমনই অনেকেই শূন্যর কম-ও পেতে পারেন।

'নর্মালাইজেশন' প্রক্রিয়া আসলে কী?
একটি এমন প্রক্রিয়া যা নিশ্চিত করে যে, পরীক্ষার্থীরা তাদের উত্তর লেখার সময় সুবিধা যেমন পাবেন না, তেমনই অসুবিধারও সম্মুখীন হতে হবে না। এই পদ্ধতিতে পরীক্ষায় প্রাপ্ত নম্বর অন্য পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সঙ্গে তুলনীয়। একই বিষয়ের উপর পরীক্ষা একাধিক কেন্দ্রে একাধিক প্রশ্নপত্রের মাধ্যমে যখন অনুষ্ঠিত হয়, তখন পরীক্ষার্থীদের প্রতি নিরপেক্ষাতর স্বার্থে 'নর্মালাইজেশন' পদ্ধতি কার্যকর করতে হয়।

তবে এই ব্যবস্থায় জালিয়াতির সম্ভাবনা বেশি, এই অভিযোগে প্রতিবাদে সোচ্চার পরীক্ষার্থীরা। সোমবারই প্রতিবাদীরা জেলা শাসকের দফতরে মুখ্যমন্ত্রী মোহন যাদবকে উদ্দেস্য করে একটি স্মারকলিপি দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে, বন ও কারা বিভাগের ২০২৩ সালের নিয়োগ পরীক্ষায় একজন পরীক্ষার্থী ১০০-র মধ্যে ১০১.৬৬ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। 

এই চাকরির পরীক্ষা নিয়েছিল মধ্যপ্রদেশ এমপ্লয়িজ সিলেকশন বোর্ড। গত ১৩ ডিসেম্বর ফলাফল বের হয়। এরপরই ওই নম্বর নিয়ে তুলকালাম পরিস্থিতি হয়। কর্তৃপক্ষ তখন জানায় যে, 'নর্মালাইজেশন' প্রক্রিয়া কার্যকরের ফলেই এই বিভ্রান্তি।

বিক্ষোভকারীদের একজন নেতা গোপাল প্রজাপত সাংবাদিকদের বলেন, "রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনও প্রার্থী নিয়োগ পরীক্ষায় স্বাভাবিককরণ প্রক্রিয়ার কারণে মোট নম্বরের চেয়ে বেশি নম্বর পেয়েছেন। আমরা এই অন্যায় প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছি।" তিনি ফরেস্ট গার্ড, ফিল্ড গার্ড (এক্সিকিউটিভ) ও জেল গার্ড (এক্সিকিউটিভ) পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত দাবি করেন। প্রজাপতের হুঁশিয়ারি, এই বিষয়ে কিছু সুরাহা না করা হলে চাকরি প্রার্থীরা আরও বড় আন্দোলন শুরু করতে বাধ্য হবেন।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া