সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কিছুতেই সামলানো যাচ্ছে না দিল্লির পরিস্থিতি, কয়েকঘণ্টাতেই নিয়ন্ত্রণবিধির মাত্রা বাড়াতে বাধ্য হল প্রশাসন

Riya Patra | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরের মাঝামাঝি। দূষণে জর্জরিত দিল্লি এখন কাঁপছে ঠান্ডায়। প্রবল শৈত্যপ্রবাহ দেশের রাজধানীতে। সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।এই হাড়কাঁপানো ঠান্ডায় জুবুথুবু দশার মাঝেই দিল্লিতে আশঙ্কা কাটেনি দূষণের।

একদিকে প্রবল ঠান্ডা, অন্যদিকে দূষণের মাত্রা। সবমিলিয়ে একপ্রকার জেরবার সেখানকার মানুষ। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। সোমবার দিল্লির একিউআই ছাড়িয়ে গিয়েছিল ৩০০। বিকেলের দিকে বাতাসের গুণমান আরও খারাপ হয়। দুপুরে জানা গিয়েছিল, পরিস্থিতির কথা ভেবে, সেখানে ডিসেম্বরে ফের চালু করা হচ্ছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান অর্থাৎ জিআরএপি ৩। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য হাইব্রিড মডেলে স্কুল-ক্লাস করার কথা জানানো হয়েছিল। অর্থাৎ অফলাইন কিংবা অনলাইন, অভিভাবকরা সিদ্ধান্ত নেবেন, কোন পদ্ধতিতে শিশু ক্লাস করবে। 

কিন্তু কয়েকঘণ্টাতেই বিধিনিষেধের মাত্রা বাড়াতে হল আরও। সোমবার রাতের দিকেই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা জিআরএপি ৪ আরোপ করা হয়েছে রাজধানীর বুকে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সোমবার রাতে এই নিয়ন্ত্রণবিধি চালুর কথা জানিয়েছে। তাদের তরফে জানানো হয়, সোমবার রাতে দিল্লিত একিউআই পৌঁছে যায় ৩৯৯-এ। পরিস্থিতির ভয়াবহতা বুঝেই সর্বোচ্চ নিয়ন্ত্রণবিধি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জিআরএপি-৪-এ দিল্লি-এনসিআর-এ রেল, বাস, হাসপাতাল-সহ বিশেষ ক্ষেত্র ছাড়া নির্মাণকার্য বন্ধ থাকবে। বেশকিছু গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দিল্লি, গুরগাঁও, গাজিয়াবাদ, নয়ডায় দশম এবং দ্বাদশ শ্রেণি ছাড়া বাকিদের ক্লাস হবে হাইব্রিড মডেলে। এগুলি ছাড়াও একগুচ্ছ সতর্কবার্তা এবং বিধিনিষেধ জারি করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া