শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৪৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শীত আর কবে পড়বে জাঁকিয়ে? খাস কলকাতার মানুষ এই প্রশ্ন করছেন গত কয়েকদিন ধরেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও দিনকয়েক আগে থেকেই শীতের মরশুম। তবে হাওয়া অফিস বলছে, ডিসেম্বরে শীত বাড়ার বদলে বাড়বে তাপমাত্রা। অর্থাৎ ব্যাঘাত ঘটবে শীতে!
আবহাওয়া দপ্তরের খবর তেমনটাই। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার অর্থাৎ ১৭ ডিসেম্বরের পর থেকে, আগামী কয়েকদিনে রাজ্যের জেলায় জেলায় শীত বাড়ার পরিবর্তে তাপমাত্রা বাড়তে পারে অন্তত ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। হাওয়া অফিস জানাচ্ছে, রাতের দিকে তাপমাত্রা দুই বঙ্গেই বাড়ার সম্ভাবনা কয়েক ডিগ্রি পর্যন্ত। যদিও বুধবার পর্যন্ত সকালের দিকে প্রায় সব জেলাতেই কুয়াশা থাকবে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ১৫ থেকে ২৫ ডিগ্রির মধ্যেই শহরের দিনভর তাপমাত্রা থাকার সম্ভাবনা।
হাওয়া অফিস আগেই সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার অভিমুখ থাকবে ফের তামিলনাড়ু উপকূলের দিকে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে সোম ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। হাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রার হেরফের হলেও, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?