সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মরিয়া মোদি সরকার, আজই লোকসভায় পেশ 'এক দেশ এক ভোট' বিল

RD | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪ : ১২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: 'এক দেশ এক ভোট' নীতি কার্যকরে মরিয়া মোদি সরকার। আজ, মঙ্গলবারই সরকারের তরফে এই বিল লোকসভায় পেশ করা হবে। সরকারি বিবৃতি অনুযায়ী এই খবর পাওয়া গিয়েছে। বিজেপি-সহ এনডিএ শিবিরের সকল সাংসদদের মঙ্গলবার লোকসভার অধিবেশনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১২ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 'এক দেশ এক ভোট' সংক্রান্ত কমিটির রিপোর্টকে অনুমোদন দিয়েছিল তৃতীয় মোদি মন্ত্রিসভা।

বিজেপির দীর্ঘ দিনের নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম 'এক দেশ এক ভোট' নীতি কার্যকর। জানা গিয়েছে, লোকসভায় বিল পেশের পর কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সম্ভবত লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বিস্তারিত আলোচনার জন্য সেটি সংসদের যৌথ কমিটিতে পাঠাতে অনুরোধ করবেন। লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার সন্ধ্যার মধ্যে কমিটি গঠনের ঘোষণা করতে পারেন। উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ সংখ্যার আনুপাতিক শক্তির নিরিখে সংসদের যৌথ কমিটি গঠন করা হয়ে থাকে। এক্ষেত্রে বিজেপি বৃহত্তম দল হওয়ায়, কমিটির সভাপতিত্ব করবে এবং একাধিক সদস্য পদ-ও পাবে।

'এক দেশ এক ভোট' কার্যকরের বিভিন্ন দিক খতিয়ে দেখতে  মোদি সরকার ২০২৩ সালের ১লা সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গড়েছিল। এই বছর ১৪ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ওই কমিটি রিপোর্ট জমা করেছিল। এরপর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, মন্ত্রিসভা কোবিন্দ কমিটির রিপোর্ট অনুমোদন করেছে। বিভিন্ন মঞ্চে আলোচনার পরেই কোবিন্দ কমিটির রিপোর্ট অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গেই সংসদের শীতকালীন অধিবেশনে বিলটি পেশ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এই বিলের বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস, তৃণমূল, বাম-সহ বিরোধী দলগুলি। তাদের মতে, বিলটিকে 'গণতন্ত্রবিরোধী' এবং "ভারতের গণতন্ত্রকে দুর্বল করার জন্য একটি কর্তৃত্ববাদী পদক্ষেপ'। পাল্টা মোদি সরকারের যুক্তি, 'এক দেশ এক ভোট' কার্যকর হলে নির্বাচনের খরচ যেমন কমবে, তেমনই একটি ভোটার তালিকাতেই দু'টি নির্বাচন হবে। ফলে সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপ কমবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য সরকারের উন্নয়নমূলক কাজও বারে বারে ব্যহত হবে না। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া