শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Mamata: ‌আগে থেকে না জানার কারণে দিল্লিতে ‘‌ইন্ডিয়া’‌ জোটের চতুর্থ বৈঠকে নাও থাকতে পারেন মমতা

Rajat Bose | ০৪ ডিসেম্বর ২০২৩ ২০ : ৩২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: আগে থেকে না জানার জন্য দিল্লিতে আগামী ৬ ডিসেম্বর বিজেপি বিরোধী আইএনডিআইএ (ইন্ডিয়া)–র বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির না থাকার সম্ভাবনা প্রবল। সোমবার বিকেলে রাজভবনে রাজ্যপালের সঙ্গে এক বৈঠক সেরে বেরনোর পর তাঁকে এই বৈঠক নিয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, ‘‌আমি জানি না। ৬ ডিসেম্বরের বৈঠক নিয়ে আমাকে কেউ জানায়নি। আমি কিছুই জানি না। ওই সময় আমার উত্তরবঙ্গ সফর আছে।’‌ 
জোট তৈরি হওয়ার পর দিল্লিতে এই নিয়ে চতুর্থ দফার বৈঠকে মিলিত হতে চলেছে ইন্ডিয়া জোটে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলি। এর আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাটনা, বেঙ্গালুরু ও মুম্বইয়ে। দিল্লির এই বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সদ্য প্রকাশিত চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বৈঠকে কী নিয়ে আলোচনা হয় বা কংগ্রেস কীভাবে তাদের এই হারের ব্যাখ্যা করে তা নিয়ে যথেষ্টই কৌতুহলী রাজনৈতিক শিবিরগুলি। কিন্তু আগে থেকে না জানার জন্য এই বৈঠকে মমতার উপস্থিত থাকতে না পারার সম্ভাবনাই প্রবল। যেটা তিনি সোমবার বুঝিয়েও দেন। 
আগামী বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সফরে কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি জলপাইগুড়ির বানারহাটে পাট্টা প্রদানের কর্মসূচি আছে তাঁর। বৃহস্পতিবার উত্তরবঙ্গে একটি ‘‌বিজনেস সামিট’‌–এ মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। 
সূত্র অনুযায়ী জানা যায়, এদিন রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস–এর সঙ্গে উপাচার্য নিয়োগ নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও তিনি বলেন, সমস্যা সমাধানে এক ঘন্টা আলোচনা হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া