বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৩১Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, প্রেম মানে না কোনও বাধা। আসলে প্রেমের প্রকাশ স্বাভাবিক, সহজাত। তাই তো ভিড়ের মাঝেও প্রিয় মানুষটিকে ঠিক খুঁজে নেওয়া যায়, আবার প্রিয়জনকে সকলের সামনে প্রেমের বহি:প্রকাশ করতেও হয় না দ্বিধাবোধ। ঠিক যেমনটা করেছেন মেট্রো স্টেশনে এক যুগল। প্রকাশ্য চুম্বনে মত্ত হয়েছেন তাঁরা৷ খাস কলকাতাতেই ঘটেছে এই ঘটনা। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
কখনও অন্তর্বাস পরে মেট্রো যাত্রা, কখনও আবার যুগলের অশালীন আচরণ। গত কয়েক বছরে নানা আজব কাণ্ডের জন্য প্রায়ই শিরোনামে উঠে এসেছে দিল্লি মেট্রো। তবে এবার রাজধানী নয়, কলকাতার কালীঘাট মেট্রো স্টেশনে এক যুগলকে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা গিয়েছে। ক্যামেরাবন্দি সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তে নজর কেড়েছে নেটাগরিকদের। আজকাল ডট ইন ভিডিওটির সত্যতা যাচাই করেনি।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মেট্রো স্টেশনে রয়েছে বেশ কয়েকজন যাত্রী। সকলের উপস্থিতি উপেক্ষা করে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে প্রেমে মগ্ন এক যুগল। প্রকাশ্যে এই দৃশ্য দেখে হকচকিত হয়ে যান উপস্থিত যাত্রীরা। এ-ওর দিকে চাইতে থাকেন। তবে সেসবের তোয়াক্কা করেননি যুগল। তাঁরা ডুবে রয়েছেন একে অপরের ওষ্ঠে।
Kolkata Metro Station.
— Shubhangi Pandit (@Babymishra_) December 15, 2024
कुछ नागरिकों ने इन्हे मना भी किया
लेकिन लड़की-लड़का फिर भी नही मानें
इनको पता चल गया कि लोग इनकी Video Record कर रहे हैं। pic.twitter.com/e64G1ajE3m
জনসমক্ষে এমন দৃশ্য দেখে প্রাচীনপন্থীদের আপত্তি রয়েছে বটে। এমন আচরণ অশ্লীল বলে মনে করেন তাঁরা। নবীনের দল অবশ্য এদৃশ্য দেখে বেশ খুশি। প্রেম প্রদর্শন 'অশ্লীল' হতে যাবে কেন, এমনই প্রশ্ন তুলেছেন তাঁদের। সবমিলিয়ে তিলোত্তমার আর পাঁচটা ঘটনার মতো এক্ষেত্রেও চলছে বিস্তর চর্চা।
সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষের মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কৌতুক সুরে নেটপাড়ার এক সদস্য লিখেছেন, “কলকাতা তাহলে একদিনে লন্ডন হল!” আবার বেশ গুরুগম্ভীর মন্তব্যও উঠে এসেছে। যেমন একজন লিখেছেন, ‘জনসমক্ষে এভাবে চুমু খাওয়া ঠিক নয়। অন্যায় হয়েছে।’ পাল্টা অপর একজন যুক্তি দিয়েছেন, ‘জনসমক্ষে যখন মহিলাদের শ্লীলতাহানি করা হয়, পুরুষদের হেনস্থা করা হয়, তখন কিছু হয় না। আর ওঁরা নিজের ইচ্ছায় চুমু খেয়েছেন। বেশ করেছেন।’
যদিও কলকাতায় মেট্রো স্টেশনে প্রেম নিবেদনের ঘটনা প্রথম নয়। ২০১৮ সালের দমদমগামী এক মেট্রোতে আলিঙ্গনের অপরাধে এক যুগলকে মারধরের অভিযোগ উঠেছিল। তখনও উচিত-অনুচিতের শালিসি সভায় দু’পক্ষের নানান মতবাদ উঠে আসে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?