মঙ্গলবার ২৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৪ ডিসেম্বর ২০২৩ ২০ : ২৫Rajat Bose
সুদীপ ব্যানার্জি বলেন, ‘মনরেগা, আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশনের মতো প্রকল্পগুলিতে রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার যত টাকা বরাদ্দ করেছে, সেই সমস্ত টাকা আটকে রাখা হয়েছে গত ২ বছর ধরে। রাজ্যের বকেয়া টাকার পরিমাণ ৮,০০০ কোটি টাকা।’ বকেয়া আদায়ের দাবিতে ইতিমধ্যেই দিল্লিতে এসে আন্দোলন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ অন্যান্য সাংসদরা। সুদীপ ব্যানার্জি বলেন, ‘আমরা কয়েকজন সাংসদ এবং মন্ত্রী দিল্লিতে এসেছিলাম কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে। অবাক করার বিষয়, আমাদের ২ ঘণ্টা অপেক্ষা করানো হল, চা পানের প্রস্তাব দেওয়া হল। আড়াই ঘণ্টা কেটে যাওয়ার পর আমরা যখন দেখা করতে গেলাম, তিনি চলে গেলেন।’ তিনি স্পষ্ট বলেন, ‘আমাদের প্রবীণ সাংসদদের গায়ের জোরে তুলে নিয়ে যাওয়া হল ২০ কিলোমিটার দূরের থানায়। আমার আবেদন, কোনও দেরি না করে বকেয়া টাকা দেওয়া হোক।’ সুদীপের কথায়, ‘আমরা বিষয়টি প্রধানমন্ত্রীর কানে পৌঁছে দিতে চাই এবং অর্থনৈতিক অবরোধ তুলে দেওয়ার দাবি জানাচ্ছি।’ একই দাবিতে, সরব হন সৌগত রায়। তিনি বলেন, ‘মনরেগা খাতে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বকেয়ার অঙ্ক বর্তমানে ৭ হাজার কোটি টাকার বেশি। বাংলার মানুষের দুঃখ যে, কেন্দ্রীয় সরকার তাঁদের বঞ্ছিত করছে।’
সুদীপ ব্যানার্জির দাবির পাল্টা সরব হন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের টাকা নয়ছয় করার অভিযোগ তোলেন তিনি। মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। পরে সাংবাদিকদের সুদীপ ব্যানার্জি বলেন, ‘মন্ত্রী রাজনীতি করলেন। প্রথম কথা, আমি যে বিষয়গুলি তুলেছি, মনরেগা, স্বাস্থ্য মিশন, আবাসন। এগুলি নিয়ে জবাব দেবেন এই সমস্ত দপ্তরের মন্ত্রী। ধর্মেন্দ্র প্রধান জবাব দিতে শুরু করলেন। আমি আশ্চর্য হলাম। এই বিষয়টি এখানেই শেষ হবে না। অতিরিক্ত বাজেট নিয়ে আলোচনায় আমরা বিষয়গুলি তুলব। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রস্তুত, মুখ্যমন্ত্রী আসতে প্রস্তুত। যে জবাব আজ দেওয়া হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার দম্ভের জোরে, সেটি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?