বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'প্রমাণ করুন কীভাবে ইভিএম হ্য়াক হয়', কংগ্রেসের অভিযোগ এবার ফুৎকারে ওড়ালেন অভিষেক

RD | ১৬ ডিসেম্বর ২০২৪ ০১ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ওমর আবদুল্লার পর ইভিএম বিতর্কে এবার কংগ্রেসকে নিশানা করলেন অভিষেক ব্যানার্জি। স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেসের গুরুত্ব নিয়ে ফের প্রশ্ন উঠল।

কী বলেছেন অভিষেক?
সোমবার দিল্লিতে ইভিএম বিতর্কে মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, "যাঁরা ইভিএম নিয়ে অভিযোগ করছেন, তাদের উচিত ইভিএম-এ কী সমস্যা আছে তার একটি নমুনা নির্বাচন কমিশনে গিয়ে দেখাতে৷ শুধু খামখেয়ালি অভিযোগ করলে হবে না৷ প্রমাণ হিসেবে ইভিএম-এ গোলমালের কোনও ভিডিও থাকলে তা কমিশনে জমা দেওয়া উচিত৷ কমিশন তো সবাইকেও ডেকেছিল৷"

এরপরই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিষেক ব্যানার্জি। বলেন, "আমি একেবারে নিচুতলায় থেকে নির্বাচন পরিচালনা করেছি৷ মক পোলের সময় বুথ কর্মীরা ইভিএম পরীক্ষা করেন৷ ভোট গণনার সময় ১৭সি ফর্মও মিলিয়ে দেখা হয়৷ আমার মনে হয় না ইভিএম-এ সমস্যা সংক্রান্ত অভিযোগের কোনও সারবত্ত্বা রয়েছে৷" তবে ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে নাম না করে কংগ্রেস নেতাদের আন্দোলনে নামার পরামর্শও দিয়েছেন অভিষেক৷

বিজেপির বক্তব্য-
অভিষেক ব্যানার্জির বক্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবে বলেছেন, "দেরিতে হলেও তৃণমূল নেতা সত্য বুঝতে পেরেছেন। সম্প্রতি দু'টি নির্বাচন হয়েছে- জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খণ্ডে। জম্মু ও কাশ্মীরে জয়ী দল ইন্ডিয়া জোটের শরিক। তখন ইভিএম নিয়ে কোনও প্রশ্ন তোলা হয়নি। ঝাড়খণ্ডে, ইন্ডিয়া জোট জিতেছিল, তখনও কোনও প্রস্ন করা হল না। ভালো যে অভিষেক ব্যানার্জী দেরিতে হলেও সত্যিটা বুঝতে পেরেছেন।"
 
ইভিএম প্রসঙ্গে কংগ্রেসের বক্তব্য
হরিয়ানা ও মহারাষ্ট্র নির্বাচনের ফলাফলের পর কংগ্রেস এবং অন্যান্য বেশ কয়েকটি বিরোধী দল ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপি, ঝাড়খণ্ড নির্বাচনের ফলাফল তুলে ধরে পাল্টা নিশানা করেছে এবং বলেছে যে বিরোধী দলগুলি নির্বাচনে হেরে গেলেই ইভিএম-কে ইস্যু তোলে। কিন্তু এখন কংগ্রেসের কিছু বন্ধু দলই ইভিএম বিতর্কের সারবত্ত্বা নেই বলে দাবি করছে। একই সুর তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ডে'রও। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া